×

ফুটবল

জাপান বিশ্বের সেরা দলগুলোর একটি: ব্রাজিল কোচ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:১২ এএম

জাপান বিশ্বের সেরা দলগুলোর একটি: ব্রাজিল কোচ

ছবি : সংগৃহীত

দুই দলের সবশেষ লড়াইয়ে জাপান হারিয়ে দিয়েছিল ব্রাজিলকে। গেল অক্টোবরে টোকিওর সেই প্রীতি ম্যাচে জাপান ২-০ গোলে পিছিয়ে পড়ে জিতেছিল ৩-২ ব্যবধানে। সেই দলই এবার শেষ ৩২-এ ব্রাজিলের প্রতিপক্ষ।

বিশ্বকাপের নকআউট ম্যাচ এটি। অর্থাৎ এই ম্যাচে হেরে বসলেই বিদায় নিতে হবে ব্রাজিলকে। সে কারণে কোচ কার্লো আনচেলত্তি অক্টোবরের ওই ম্যাচ থেকেই শিক্ষা নিতে চাইলেন।

তিনি বলেন, ‘ওই ম্যাচে বুঝতে পেরেছি, জাপান বিশ্বের সেরা দলগুলোর একটি। আমরা তাদের পুরোপুরি সম্মান করি। এই ম্যাচকে ফাইনাল মনে করে প্রস্তুতি নেব, কারণ আমাদের কাছে এটা ফাইনালই।’

এই ম্যাচ হিউস্টন সময় দুপুরে শুরু হবে। গ্রুপ পর্বে ব্রাজিল এত আগে কোনো ম্যাচ খেলেনি। তবে আনচেলত্তি এ নিয়ে চিন্তিত নন।

তিনি বলেন, ‘বেশি কিছু পাল্টাবে না। এই সময়টাতেই আমরা সাধারণত অনুশীলন করি। শেষ পর্যন্ত এটা একটা ফুটবল ম্যাচই তো।’

আনচেলত্তি আরো বলেন, ‘আমাদের মনোযোগ ধরে রাখতে হবে। প্রতিপক্ষ অনেক কঠিন, খুব ভালোভাবে গোছানো। মাঠে কী করতে চাই, সেটা পরিষ্কার থাকতে হবে।’

দলের অবস্থা নিয়ে তিনি বলেন, ‘দল প্রস্তুত, উৎসাহী এবং আত্মবিশ্বাসী। তবে এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই অনেক কঠিন।’

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার নেপথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ!

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার নেপথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ!

সব পক্ষকে সংযমের আহ্বান জামায়াত আমিরের

শ্রমিক আন্দোলন সব পক্ষকে সংযমের আহ্বান জামায়াত আমিরের

পোশাক কারখানার উৎপাদন সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

পোশাক কারখানার উৎপাদন সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

৩ দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর

৩ দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App