×

ফুটবল

ব্রাজিল সমর্থকদের ভালোবাসা জানালেন রোনালদো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:৫৭ পিএম

ব্রাজিল সমর্থকদের ভালোবাসা জানালেন রোনালদো

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করার রাতে ব্রাজিলের সমর্থকদের উদ্দেশে বুকভরা ভালোবাসা পাঠালেন ক্রিস্তিয়ানো রোনালদো। তিনি বলেন, ‘ব্রাজিলের মানুষের কাছ থেকে ক্যারিয়ারজুড়ে অঢেল ভালোবাসা পেয়েছি, তাদের সঙ্গে কথা বলাটা সবসময় শতভাগ স্পেশাল’।

বিশ্বকাপে শেষ ৩২-এর মহানাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপে নিজের ১১তম গোলের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি নকআউট পর্বের ডেডলক ভাঙেন পর্তুগিজ অধিনায়ক। তবে ম্যাচের শেষ বাঁশি রোনালদোর বিশ্বকাপ যাত্রা টিকিয়ে রাখলেও, তা বিষাদের রাগিণী হয়ে বেজেছে লুকা মদরিচের কানে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই মিডফিল্ডারের মহাকাব্যিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল।

ব্রাজিলের প্রতি নিজের নাড়ির টান এবং সে দেশের ফুটবলপ্রেমীদের কাছ থেকে পাওয়া অফুরন্ত ভালোবাসার কথা স্মরণ করেন রোনালদো। ‘কাজে টিভি’কে দেওয়া এক সাক্ষাত্কারে ব্রাজিলের ফুটবলপ্রেমীদের উদ্দেশে এক আবেগঘন বার্তা পাঠিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

আল নাসরের মহাতারকা বলেন, ‘ব্রাজিলের সঙ্গে কথা বলাটা আমার কাছে সবসময়ই শতভাগ স্পেশাল। শুধু যে ওখানে আমার পরিবার আছে তা কিন্তু নয়। আমি ব্রাজিলের মানুষকে সত্যিই খুব পছন্দ করি। কারণ পুরো ক্যারিয়ারজুড়েই আমি ব্রাজিলিয়ানদের কাছ থেকে অঢেল ভালোবাসা আর সমর্থন পেয়েছি। এই সুযোগে আমি সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আপনাদের ধন্যবাদ, এখানে আসতে পারাটা দারুণ আনন্দের।’

ক্রোয়েশিয়ার বিপক্ষে নকআউটের নাটকীয় এই ম্যাচে নতুন রেকর্ডও ভেঙেছেন রোনালদো। বিশ্বকাপের নকআউট পর্বে এটিই তার প্রথম গোল। এই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা এখন ১১টি। 

ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পর্তুগিজ সুপারস্টার রোনালদো বলেন, ‘আমার মনে একটা আভাস আসছিল যে পেনাল্টি হতে যাচ্ছে। আমি মানসিকভাবে প্রস্তুতই ছিলাম, কারণ আমার মনে হচ্ছিল এমন কিছু একটা ঘটবে। কাজটা কঠিন ছিল, আমি অস্বীকার করব না— আমার পালস রেট তখন চড়চড় করে বাড়ছিল। কিন্তু আমি আমার সহজাত প্রবৃত্তির ওপর ভরসা রেখেছিলাম এবং বিশ্বাস রেখেছিলাম যে আমি গোল করব। আমি সবসময় এটাই করি। শেষ পর্যন্ত সবকিছু ভালোভাবেই সম্পন্ন হলো, এটি আমাদের সবার জন্যই অত্যন্ত আবেগঘন একটা মুহূর্ত ছিল। গোল করার পর আমাদের মনে হচ্ছিল আমরা ম্যাচটা জিততে পারব... এবং স্বাভাবিকভাবেই আমি ভীষণ খুশি।’

বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে পর্তুগালের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন। বাংলাদেশ সময় সোমবার রাত ১টায়  হাইভোল্টেজ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App