×

ফুটবল

আনচেলত্তি

নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:৩৬ পিএম

নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত

ছবি : সংগৃহীত

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র এখন পুরোপুরি ফিট এবং বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে পুরো ৯০ মিনিট খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিলের সংবাদমাধ্যম ফোলিয়া দে সাও পাওলো-কে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি নেইমারের শারীরিক অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। নেইমারের ফিটনেস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, ও পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত।’

আনচেলত্তি জানান, চোট কাটিয়ে ফেরার পর নেইমার অনুশীলনে দারুণ একাগ্রতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। পুরো সময় মাঠে থাকার ইচ্ছা থাকলেও দলের প্রয়োজনকে তিনি সবসময় অগ্রাধিকার দিয়েছেন বলেও উল্লেখ করেন ব্রাজিল কোচ।

তিনি বলেন, নেইমারের ফুটবল দক্ষতার পাশাপাশি মাঠের বাইরের আচরণও প্রশংসার দাবিদার। সতীর্থদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় এবং দলের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ।

জাপানের বিপক্ষে জয় নিশ্চিত হওয়ার পরও কেন তিনি ডাগআউটে খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ করেননি, সেটিও ব্যাখ্যা করেন আনচেলত্তি। তাঁর ভাষ্য, শেষ বাঁশি বাজার আগে কোনো ম্যাচকেই শেষ বলে মনে করেন না।

৬৬ বছর বয়সী এই ইতালিয়ান কোচ বলেন, অতীতে বহুবার শেষ মুহূর্তে ম্যাচের ফল বদলে যেতে দেখেছেন। তাই নিশ্চিত জয় না আসা পর্যন্ত তিনি মনোযোগ ধরে রাখেন এবং আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন।

নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচকে কঠিন পরীক্ষা হিসেবে দেখছেন আনচেলত্তি। তিনি বলেন, নরওয়ে একটি সুসংগঠিত দল এবং তাদের দলে বেশ কয়েকজন বিশ্বমানের ফুটবলার রয়েছেন। বিশেষ করে আর্লিং হালান্ডকে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার উল্লেখ করে তিনি ব্রাজিলের খেলোয়াড়দের সতর্ক থাকার আহ্বান জানান।

তবে কঠিন প্রতিপক্ষ হলেও নিজের দলের ওপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানান ব্রাজিল কোচ। তাঁর বিশ্বাস, সেরা পারফরম্যান্স দেখাতে পারলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারবে সেলেসাওরা।

আগামীকাল রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ম্যাচটিতে নেইমারের সম্ভাব্য পূর্ণ সময় মাঠে থাকা ব্রাজিলের জন্য বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যেই আমরা বাস্তবায়ন করবো’

‘তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যেই আমরা বাস্তবায়ন করবো’

ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

স্পিকার ও আফগান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

স্পিকার ও আফগান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা’ করবে এনসিপি

দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা’ করবে এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App