×

ফুটবল

বিদায়েও ব্রাজিলের ঝুলিতে মোটা অঙ্কের পুরস্কার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:৩৭ পিএম

বিদায়েও ব্রাজিলের ঝুলিতে মোটা অঙ্কের পুরস্কার

ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মাঠের হতাশা সত্ত্বেও আর্থিক দিক থেকে বড় অঙ্কের পুরস্কার নিয়ে টুর্নামেন্ট শেষ করছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

ফিফার নির্ধারিত পুরস্কার কাঠামো অনুযায়ী, শেষ ষোলো থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এছাড়া বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলকে দেওয়া হয়েছে আরো ১ কোটি ৫ লাখ মার্কিন ডলার, যার মধ্যে ১৫ লাখ ডলার প্রস্তুতি ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

সব মিলিয়ে ব্রাজিলের প্রাপ্য দাঁড়িয়েছে ২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১৪৪ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৬৭ কোটি টাকা।

এবারের বিশ্বকাপে পুরস্কারের অর্থও আগের যেকোনো আসরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মোট ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ১০ হাজার ৪৬৯ কোটি টাকা পুরস্কার হিসেবে বিতরণ করছে ফিফা। যা ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।

আরো পড়ুন : যে সাত ভুলে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়

পুরস্কারের তালিকায় চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২০ কোটি টাকা। রানার্সআপের জন্য বরাদ্দ রয়েছে প্রায় ৪৭৫ কোটি টাকা। তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দল যথাক্রমে প্রায় ৪১৮ কোটি এবং ৩৮৯ কোটি টাকা পাবে।

এ ছাড়া কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলোর জন্য রয়েছে প্রায় ২৭৪ কোটি টাকা। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দলগুলো পাবে প্রায় ২১৬ কোটি টাকা। গ্রুপ পর্ব পেরিয়ে ১৭ থেকে ৩২তম স্থানে থাকা দলগুলোর জন্য বরাদ্দ প্রায় ১৫৮ কোটি টাকা এবং ৩৩ থেকে ৪৮তম স্থানে থাকা দলগুলো পাবে প্রায় ১৩০ কোটি টাকা।

শিরোপার স্বপ্নভঙ্গ হলেও সিবিএফের কোষাগারে যোগ হচ্ছে কয়েকশ কোটি টাকার এই পুরস্কার। ভবিষ্যতে জাতীয় দলের প্রস্তুতি, অবকাঠামো উন্নয়ন এবং তৃণমূল ফুটবলের বিকাশে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্রামের লোডশেডিং ‘টেকনিক্যাল’ কারণে, ঘাটতির জন্য নয়

বিদ্যুৎমন্ত্রী গ্রামের লোডশেডিং ‘টেকনিক্যাল’ কারণে, ঘাটতির জন্য নয়

বেলাবোতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, গাছের চারা বিতরণ

বেলাবোতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, গাছের চারা বিতরণ

ইসিতে এনআইডির জরুরি সেবা বন্ধ

ইসিতে এনআইডির জরুরি সেবা বন্ধ

মোহাম্মদপুরে ‘গ্রীন ঢাকা ক্লিন ঢাকা’ কর্মসূচি পালিত

মোহাম্মদপুরে ‘গ্রীন ঢাকা ক্লিন ঢাকা’ কর্মসূচি পালিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App