×

ফুটবল

অবসর নিয়ে এখনই সিদ্ধান্ত নিবেন না রোনালদো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৬:২৮ পিএম

অবসর নিয়ে এখনই সিদ্ধান্ত নিবেন না রোনালদো

ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ শেষ হলো স্পেনের কাছে হেরে। ডালাসে শেষ ষোলোর ম্যাচে যোগ করা সময়ে মিকেল মেরিনোর গোলে ১-০ ব্যবধানে বিদায় নেয় পর্তুগাল। ম্যাচ শেষে রোনালদো নিশ্চিত করেছেন, এটিই ছিল তার শেষ বিশ্বকাপ। তবে পর্তুগালের জার্সিতে ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ম্যাচ শেষে মিক্সড জোনে রোনালদোর কথায় ছিল হতাশা, কিন্তু অনুশোচনা নয়। তিনি জানান, এভাবে বিদায় নেওয়া কষ্টের, তবে তিনি সবকিছু দিয়েছেন এবং পরিষ্কার বিবেক নিয়েই ফিরছেন। বিশ্বকাপ অধ্যায় শেষ হলেও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন কি না, সে সিদ্ধান্ত নিতে চান পরিবারের সঙ্গে সময় কাটিয়ে, আবেগের মুহূর্ত কেটে যাওয়ার পর।

রোনালদোর ভাষায়, হ্যাঁ, এটাই আমার শেষ বিশ্বকাপ। তবে বাকি সিদ্ধান্তের জন্য সময় আছে। পরিবারের সঙ্গে থাকব, মুহূর্তের উত্তাপে সিদ্ধান্ত নেব না। স্পেনের বিপক্ষে ম্যাচটি নিয়ে আক্ষেপ থাকতেই পারে রোনালদোর। দীর্ঘ সময় পর্তুগাল ম্যাচে টিকে ছিল, দিয়োগো কস্তা কয়েকবার দলকে বাঁচিয়েছেন, মাঝমাঠে লড়াইও ছিল সমানে সমান। কিন্তু যোগ করা সময়ে ফেরান তোরেসের পাস ধরে মেরিনোর ঠান্ডা মাথার ফিনিশিং পর্তুগালের বিশ্বকাপ শেষ করে দেয়।

ম্যাচের আগে রোনালদো বলেছিলেন, তিনি এই বিশ্বকাপকে আগের পাঁচটির চেয়ে বেশি উপভোগ করেছেন। এটিই তার শেষ বিশ্বকাপ হবে, সেটিও তখন নিশ্চিত করেছিলেন। স্পেনের বিপক্ষে জিতলে গল্প আরও দীর্ঘ হতে পারত। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপে তার পথ থামল শেষ ষোলোতেই।

পর্তুগালের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে রোনালদোর অর্জন কম নয়। তার নেতৃত্ব ও উপস্থিতিতে পর্তুগাল জিতেছে ২০১৬ ইউরো, ২০১৯ নেশনস লিগ এবং ২০২৫ নেশনস লিগ। নিজের অবদান নিয়েও গর্ব লুকাননি তিনি। রোনালদোর মতে, তার আগে পর্তুগালের বড় কোনো শিরোপা ছিল না; ২০১৬ ইউরোর শিরোপা তার কাছে বিশ্বকাপের মতোই বড়।

২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলেছিলেন রোনালদো। এরপর ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬, টানা ছয় আসরে পর্তুগালের সবচেয়ে বড় মুখ ছিলেন তিনি। এই দীর্ঘ পথে ছয় বিশ্বকাপে গোল করার বিরল কীর্তি গড়েছেন। কিন্তু বিশ্বকাপ ট্রফি তাঁর হাতে ওঠেনি। পর্তুগালের হয়ে তার সেরা বিশ্বকাপ সাফল্য থেকে গেল ২০০৬ সালের সেমিফাইনাল।

এই বিদায়ের সঙ্গে পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেসের অধ্যায়ও শেষ হয়েছে। স্প্যানিশ কোচের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রোনালদো। মার্তিনেসও রোনালদোর নেতৃত্ব ও প্রভাবের প্রশংসা করেছেন। তার মতে, গোলসংখ্যার বাইরেও রোনালদো ড্রেসিংরুমে এক উদাহরণ, একজন অধিনায়ক, যাঁকে অনুসরণ করা যায়।

রোনালদোকে পুরো ম্যাচে মাঠে রাখার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠতে পারে। তবে মার্তিনেস বলেছেন, গোল দরকার হলে রোনালদোকে তুলে নেওয়া যায় না। বক্সে তার অভিজ্ঞতা, সেট পিস আক্রমণে উপস্থিতি এবং গোলের ঘ্রাণ এখনো পর্তুগালের জন্য মূল্যবান ছিল বলেই তিনি মনে করেন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ‘তিস্তা ও করিডোর’ নিয়ে আলোচনা

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ‘তিস্তা ও করিডোর’ নিয়ে আলোচনা

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: যুবলীগের দুইজন গ্রেপ্তার

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: যুবলীগের দুইজন গ্রেপ্তার

লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি ৬১ লাখ টাকার বাজেট ঘোষণা

লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি ৬১ লাখ টাকার বাজেট ঘোষণা

গণভোট না মানলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে

গোলাম পরওয়ার গণভোট না মানলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App