×

ফুটবল

গোলের পরও আল্লাহকে স্মরণ করেন ইয়ামাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:৩৫ পিএম

গোলের পরও আল্লাহকে স্মরণ করেন ইয়ামাল

ছবি: সংগৃহীত

স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল এখন বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত নাম। দুর্দান্ত ড্রিবলিং, গতি, গোল এবং অ্যাসিস্টে তিনি যেমন দর্শকদের মুগ্ধ করছেন, তেমনি নিজের ধর্মীয় বিশ্বাস প্রকাশেও স্বচ্ছন্দ থাকায় কোটি মুসলিম সমর্থকের কাছেও বিশেষভাবে প্রশংসিত হচ্ছেন।

মাত্র ১৯ বছর বয়সেই স্পেন জাতীয় দলের অন্যতম ভরসায় পরিণত হয়েছেন ইয়ামাল। বিশ্বকাপে তার ধারাবাহিক পারফরম্যান্স দলকে সাফল্যের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশ্বকাপে নিজের প্রথম গোলের পর উদযাপনের সময় দুই হাত আকাশের দিকে তুলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায় এই স্প্যানিশ তারকাকে। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি একাধিকবার "আলহামদুলিল্লাহ" লিখে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।ক

স্পেনে জন্ম নেওয়া ইয়ামালের বাবা মরক্কোর এবং মা ইকুয়েটোরিয়াল গিনির। মুসলিম পরিবারে বেড়ে ওঠা এই ফুটবলার রমজান, ঈদসহ নিজের ধর্মীয় পরিচয় নিয়ে কখনোই সংকোচ বোধ করেননি।

মাঠের বাইরেও তাকে নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। তার শরীরে এখন পর্যন্ত কোনো ট্যাটু দেখা যায়নি। যদিও এ বিষয়ে ইয়ামাল কখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবে অনেক সমর্থক এটিকে তার ব্যক্তিগত ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত বলে মনে করেন। একইভাবে, অ্যালকোহল ব্র্যান্ডের প্রচারণায়ও তাকে এখন পর্যন্ত দেখা যায়নি। তবে এ বিষয়েও ইয়ামালের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই।

বিশ্বকাপে তার নৈপুণ্য ইতোমধ্যেই ফুটবল বিশ্লেষকদের প্রশংসা কুড়িয়েছে। অনেকের মতে, আগামী এক দশকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকাদের একজন হয়ে উঠতে পারেন এই স্প্যানিশ উইঙ্গার।

ফুটবলে অসাধারণ প্রতিভা এবং নিজের বিশ্বাসকে সম্মান করার চেষ্টার সমন্বয়েই লামিনে ইয়ামাল হয়ে উঠেছেন ভক্তদের কাছে অনুপ্রেরণার এক নাম। বাংলাদেশের অসংখ্য ফুটবলপ্রেমীও এখন তার প্রতিটি ম্যাচের অপেক্ষায় থাকেন।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪৮ বছরের অভিযাত্রায় ৪৮ অর্জন তুলে ধরলেন উপদেষ্টা মাহদী আমিন

৪৮ বছরের অভিযাত্রায় ৪৮ অর্জন তুলে ধরলেন উপদেষ্টা মাহদী আমিন

আয়-ব্যয়ের হিসাব ছাড়া পে-স্কেল নয়: টিআইবি

আয়-ব্যয়ের হিসাব ছাড়া পে-স্কেল নয়: টিআইবি

অসময়ে তিস্তার ভাঙন, শঙ্কায় ২০ হাজার মানুষ

অসময়ে তিস্তার ভাঙন, শঙ্কায় ২০ হাজার মানুষ

প্রতিবন্ধী ব্যক্তিদের ডিজিটাল সেবায় সমান প্রবেশাধিকার নিশ্চিতের দাবি

প্রতিবন্ধী ব্যক্তিদের ডিজিটাল সেবায় সমান প্রবেশাধিকার নিশ্চিতের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App