×

ফুটবল

মেসিদের অপরাজিত থাকার নেপথ্যে যে কারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:৪৪ পিএম

মেসিদের অপরাজিত থাকার নেপথ্যে যে কারণ

ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। টানা দুর্দান্ত পারফরম্যান্সে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক লিওনেল মেসি। ছয় ম্যাচে আট গোল করার পাশাপাশি তিনটি অ্যাসিস্টও করেছেন তিনি।

তবে শুধু মেসির নৈপুণ্য বা খেলোয়াড়দের পারফরম্যান্সই নয়, দলের ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে বিশেষ এক পরিকল্পনা। বিদেশের মাটিতেও খেলোয়াড়দের পরিচিত পরিবেশ ও খাবার নিশ্চিত করতে অভিনব উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে স্থাপিত আর্জেন্টিনার বেস ক্যাম্পে প্রায় ৫০০ কেজি গরুর মাংস পাঠানো হয়েছে। খেলোয়াড়রা যেন নিজ দেশের স্বাদ ও খাদ্যাভ্যাস বজায় রাখতে পারেন, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো পড়ুন : মেসিকে কী বলেছিলেন, জানালেন বেলিংহাম নিজেই

ক্রীড়াবিদদের পারফরম্যান্সে সুষম খাদ্যাভ্যাসের গুরুত্ব বিবেচনায় রেখে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে এই পরিকল্পনা করেছে আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্ট।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনা থেকে লোমো, ভাসিও, এন্ত্রানিয়া, মাতামব্রে, পেসেতো এবং আসাদো দে তিরাসহ বিভিন্ন ধরনের গরুর মাংস যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে।

এই বিশাল চালান পাঠাতে কয়েক মাস ধরে প্রস্তুতি নিতে হয়েছে। যুক্তরাষ্ট্রের কঠোর স্বাস্থ্যবিধি ও আমদানি-সংক্রান্ত সব নিয়ম মেনেই খাদ্যসামগ্রী আর্জেন্টিনা দলের ক্যাম্পে পৌঁছানো হয়েছে।

দলের সাপোর্ট স্টাফদের মতে, বিশ্বকাপের মতো বড় আসরে এক শহর থেকে আরেক শহরে ভ্রমণ, টানা ম্যাচ এবং দ্রুত পুনরুদ্ধারের জন্য সঠিক পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিচিত খাবার খেলোয়াড়দের শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক স্বস্তিও নিশ্চিত করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ম্যাচের আগে ও পরে মেসিসহ আর্জেন্টিনা দলের ফুটবলাররা একসঙ্গে বারবিকিউ উপভোগ করছেন। এতে দলের মধ্যে ইতিবাচক ও চাপমুক্ত পরিবেশ বজায় থাকছে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগেও একই দৃশ্য দেখা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভিসা জটিলতা নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া হচ্ছে

প্রবাসী কল্যাণমন্ত্রী ভিসা জটিলতা নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া হচ্ছে

‘ট্রায়াল অব সূর্যসেন’-এর ৪৪তম প্রদর্শনী শুক্রবার

‘ট্রায়াল অব সূর্যসেন’-এর ৪৪তম প্রদর্শনী শুক্রবার

যেভাবে ফেসবুকে ‘বিরক্তিকর’ নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন

যেভাবে ফেসবুকে ‘বিরক্তিকর’ নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন

৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক

৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App