×

ফুটবল

২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৬:৩৪ পিএম

২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল

ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেলেও ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ টমাস টুখেলের ওপর আস্থা রাখছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে ২০২৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত দায়িত্বে থাকবেন এই জার্মান কোচ।

বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত সেমিফাইনালে একসময় ১-০ গোলে এগিয়ে ছিল ইংল্যান্ড। তবে ম্যাচের শেষ দিকে টানা দুই গোল হজম করে বিদায় নিতে হয় থ্রি লায়ন্সদের। ম্যাচে টুখেলের বদলি খেলোয়াড় নামানোর সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হলেও তিনি দায়িত্ব চালিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী। একই সঙ্গে এফএর প্রধান নির্বাহী মার্ক বুলিংহ্যামও তার প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন।

টুখেল বলেন, “আমাদের চুক্তি ২০২৮ সালের ঘরের মাঠের ইউরো পর্যন্ত। সেই পরিকল্পনা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। যদিও এই মুহূর্তে ভবিষ্যৎ নিয়ে ভাবা কঠিন, তবুও সামনে অপেক্ষা করা চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত।”

তিনি আরও বলেন, “বিশ্বের অনেক বড় ফুটবল শক্তিই সেমিফাইনালে উঠতে পারেনি। তাই শেষ চারে জায়গা করে নেওয়াও একটি অর্জন। যদিও এখন এসব কথা কেউ শুনতে চাইবে না, আমিও না। কারণ আমরা নিজেদের কাছ থেকেই সর্বোচ্চ প্রত্যাশা করি।”

টমাস টুখেল ২০২৫ সালের জানুয়ারিতে ১৮ মাসের চুক্তিতে ইংল্যান্ড দলের দায়িত্ব গ্রহণ করেন। তার প্রধান লক্ষ্য ছিল ২০২৬ বিশ্বকাপে দলকে শিরোপা এনে দেওয়া। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে তার চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়।

এফএর প্রধান নির্বাহী মার্ক বুলিংহ্যাম বলেন, “ফাইনালের এত কাছাকাছি গিয়ে হারাটা সত্যিই হতাশাজনক। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং পুরো দল এই টুর্নামেন্টে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে উপস্থিত সমর্থক এবং দেশের সব ভক্তকেও ধন্যবাদ জানাই।”

তবে বিশ্বকাপে ইংল্যান্ডের অভিযান এখনো শেষ হয়নি। শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচে জয় পেলে ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর এটিই হবে বিশ্বকাপে ইংল্যান্ডের সেরা অর্জন।

তাই সেমিফাইনালের হতাশা কাটিয়ে ইতিবাচকভাবে টুর্নামেন্ট শেষ করাই এখন টুখেল ও তার দলের মূল লক্ষ্য।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App