×

ফুটবল

ফিফা বিশ্বকাপ ২০২৬

ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০১:৩৬ পিএম

ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী রোববার নিউইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও স্পেনের বিশ্বকাপ ফাইনাল মাঠে বসে দেখবেন।

হোয়াইট হাউস জানিয়েছে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ারও সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন: আর্জেন্টিনার ‘অপয়া’ রেফারি এবার ফাইনালে

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ট্রাম্পের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট ফাইনাল ম্যাচ নিয়ে বেশ উচ্ছ্বসিত। তাঁর মতে, এই ম্যাচের মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দর্শকপ্রিয়, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল বিশ্বকাপের সমাপ্তি হবে।

হোয়াইট হাউস আরও জানিয়েছে, ফাইনালের আগে শুক্রবার নিউইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারে ফিফার একটি সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেবেন ট্রাম্প।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও জানিয়েছেন, স্বাগতিক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ফিফা সভাপতির যৌথভাবে ট্রফি প্রদান করাই প্রচলিত রীতি। সেই ধারাবাহিকতায় এবারও ট্রাম্পের সঙ্গে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার আশা করছেন তিনি।

আরো পড়ুন: গোল্ডেন বুট-গোল্ডেন বলের দৌড়ে যারা এগিয়ে

এর আগে নিউ জার্সিতে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালেও ইনফান্তিনোর সঙ্গে ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ট্রাম্প। এবার বিশ্বকাপের ফাইনালেও একই দৃশ্য দেখা যেতে পারে।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App