×

ফুটবল

বিশ্বকাপের সমাপনী মঞ্চে ঐক্য ও শান্তির বার্তা দিলেন টম ক্রুজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০২:৪৬ এএম

বিশ্বকাপের সমাপনী মঞ্চে ঐক্য ও শান্তির বার্তা দিলেন টম ক্রুজ

ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল শুধু ফুটবলের লড়াইয়েই সীমাবদ্ধ ছিল না। ম্যাচের আগে অনুষ্ঠিত সমাপনী আয়োজনেও ছিল বিশ্ববিনোদনের তারকাদের উপস্থিতি। সেই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিলেন হলিউড সুপারস্টার টম ক্রুজ।

নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে ফাইনালের আগে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে টম ক্রুজের অংশ নেওয়ার বিষয়টি আগেই জানিয়েছিল ফিফা। তবে তিনি গান বা নাচে অংশ নেননি। তার জন্য নির্ধারিত ছিল একটি বিশেষ পর্ব।

অনুষ্ঠানের শুরুতে মঞ্চ মাতান রবি উইলিয়ামস, লরা পাউসিনি ও নিকোল শেরজিঙ্গার। তারা ফিফার অফিসিয়াল অ্যান্থেম ‘ডিজায়ার’ পরিবেশন করেন। এরপর মঞ্চে ওঠেন টম ক্রুজ।

মাইক্রোফোন হাতে নিয়ে তিনি উপস্থিত দর্শক এবং বিশ্বজুড়ে টেলিভিশন ও অনলাইনে খেলা দেখা কোটি কোটি ফুটবলপ্রেমীর উদ্দেশে বক্তব্য দেন। নিজের পরিচিত অ্যাকশনধর্মী ভাবমূর্তির বাইরে শান্ত ও সংযত ভঙ্গিতে তিনি ঐক্য, শান্তি ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন।

টম ক্রুজ বলেন, ফুটবল এমন একটি খেলা, যা ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক সীমারেখার ভেদাভেদ ভুলিয়ে মানুষকে একত্রিত করে। তিনি সবাইকে শান্তি, সৌহার্দ্য এবং একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

টম ক্রুজের এই উপস্থিতি সমাপনী অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে। তার আগে ও পরে পারফর্ম করেন রবি উইলিয়ামস, সোয়ে লি, জনপ্রিয় ইউটিউবার ও স্ট্রিমার আইশোস্পিড এবং মার্কিন সংগীতশিল্পী পোস্ট ম্যালোন।

তারকাবহুল এই আয়োজন শেষে মাঠে গড়ায় বহুল প্রতীক্ষিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও স্পেন।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ কর্মকর্তা

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ কর্মকর্তা

১৪ বছরের ক্ষোভ উগরে দিলেন প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী!

১৪ বছরের ক্ষোভ উগরে দিলেন প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী!

স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না

মির্জা ফখরুল স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App