×

ফুটবল

ফাইনালে ফুটবলের দীর্ঘদিনের নিয়ম ভাঙছে ফিফা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০২:৫৮ এএম

ফাইনালে ফুটবলের দীর্ঘদিনের নিয়ম ভাঙছে ফিফা

ছবি : সংগৃহীত

৩৯ দিন ও ১০৪ ম্যাচ শেষে বিশ্বকাপ এখন শেষের শুরুতে। মেটলাইফ স্টেডিয়ামে রাতের ম্যাচেই ফয়সালা হবে—২০২৬ ফিফা বিশ্বকাপ স্পেন না আর্জেন্টিনার! তবে তার আগে ফাইনালের মধ্যে ফুটবলের দীর্ঘদিনের নিয়ম ভাঙছে ফিফা।

আর্জেন্টিনা-স্পেনের ফাইনালের মহারণের মতো আলোচনায় বিরতির (হাফটাইম) আয়োজন। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। 

এতে পারফর্ম করছেন জাস্টিন বিবার, শাকিরা, বার্না বয়, ম্যাডোনা, বিটিএস এবং দ্য মাপেটস। পুরো আয়োজনের প্রযোজনায় রয়েছেন কোল্ডপ্লের ক্রিস মার্টিন। এই আয়োজনের কারণেই নিয়ম ভাঙতে যাচ্ছে ফিফা।

ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)-এর আইন অনুযায়ী, প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের মধ্যবর্তী বিরতি ১৫ মিনিটের বেশি হওয়া উচিত নয়। তবে ফাইনালের হাফটাইম শো এবং মঞ্চ তৈরি ও সরানোর কারণে সেই সময়সীমা অতিক্রম করবে বিরতি।

হাফটাইম শোটি প্রায় ১১ মিনিট স্থায়ী হবে। তবে মঞ্চ স্থাপন ও সরানোর সময় মিলিয়ে পুরো বিরতি ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত হতে পারে। এর আগেও একই ভেন্যুতে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালে ২৪ মিনিটের বিরতিতে ডোজা ক্যাট, টেমস ও জে বালভিন পারফর্ম করেছিলেন। 

এছাড়া গত কোপা আমেরিকার ফাইনালে শাকিরার পারফরম্যান্সের কারণে বিরতি হয়েছিল প্রায় ২৬ মিনিট। ফলে এবার বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে প্রথমবারের মতো দীর্ঘ হাফটাইম বিরতি ফুটবলের প্রচলিত নিয়ম নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ কর্মকর্তা

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ কর্মকর্তা

১৪ বছরের ক্ষোভ উগরে দিলেন প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী!

১৪ বছরের ক্ষোভ উগরে দিলেন প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী!

স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না

মির্জা ফখরুল স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App