×

ফুটবল

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৮ পিএম

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

ছবি : সংগৃহীত

ব্রাজিল জাতীয় ফুটবল দলের হয়ে নিজের অধ্যায়ের ইতি টানার ঘোষণা দিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর অবসরের ইঙ্গিত দিলেও এবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের হয়ে আর খেলবেন না।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। সেই ম্যাচে সেলেসাওদের একমাত্র গোলটি করেছিলেন নেইমার। ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে মাঠ ছাড়ার সময়ই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা শুরু হয়। তবে এবার সব জল্পনার অবসান ঘটালেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারায় সান্তোস। ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, “জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি অনেক স্মরণীয় মুহূর্তের অংশ হয়েছি। হলুদ জার্সির জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর এই অধ্যায় চালিয়ে যেতে চাই না।”

এই ঘোষণার মধ্য দিয়ে ব্রাজিলের ইতিহাসের অন্যতম সফল গোলদাতার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। ২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল নেইমারের। এরপর দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে তিনি ব্রাজিলের হয়ে ১৩০টি ম্যাচে ৮০ গোল ও ৫৯টি অ্যাসিস্ট করেছেন।

জাতীয় দলের জার্সিতে তার সবচেয়ে বড় সাফল্য আসে ২০১৩ সালের ফিফা কনফেডারেশন্স কাপে। এছাড়া ২০১৬ সালে রিও অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলকে নেতৃত্ব দিয়ে ব্রাজিলকে প্রথমবারের মতো অলিম্পিক স্বর্ণপদক এনে দেন। তবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়নি তার।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেছিলেন,

“বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখানেই শেষ। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার যাত্রাও এখানেই শেষ।”

সম্প্রতি তাকে ঘিরে ২০৩০ বিশ্বকাপে ফেরার গুঞ্জনও ছড়িয়েছিল। কিন্তু সর্বশেষ বক্তব্যে সেই সম্ভাবনাও কার্যত নাকচ করে দিয়েছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার।

এদিকে, চ্যাপেকোয়েন্সের বিপক্ষে সান্তোসের ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের পর ড্রেসিংরুমে তরুণ সতীর্থদের ভর্ৎসনা করেছেন এমন অভিযোগও ওঠে নেইমারের বিরুদ্ধে। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।

নেইমার বলেন, “এসব পুরোপুরি ভিত্তিহীন। ইচ্ছাকৃতভাবে এমন গল্প ছড়ানো হচ্ছে। ম্যাচ শেষে আমি শুধু বলেছিলাম, আমাদের আরও ভালো খেলতে হবে। সহজ ম্যাচ এভাবে হাতছাড়া করা উচিত নয়। অধিনায়ক হিসেবে এটা বলা আমার দায়িত্ব। অন্য সিনিয়র খেলোয়াড়রাও একই কথা বলেছেন।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সড়কে বসে পড়লেন এনসিপির নেতারা

সড়কে বসে পড়লেন এনসিপির নেতারা

রাকসু ভিপির বক্তব্যে আরটিজেএর উদ্বেগ ও নিন্দা

বক্তব্য প্রত্যাহারের দাবি রাকসু ভিপির বক্তব্যে আরটিজেএর উদ্বেগ ও নিন্দা

বাকস্বাধীনতার নামে যা খুশি বলা যাবে না

সমাজকল্যাণমন্ত্রী বাকস্বাধীনতার নামে যা খুশি বলা যাবে না

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে ভারত

ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App