×

ফুটবল

রদ্রিকে নিয়ে ম্যানচেস্টার-বার্সার চুক্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০২:২৩ পিএম

রদ্রিকে নিয়ে ম্যানচেস্টার-বার্সার চুক্তি

ছবি: সংগৃহীত

স্পেনের তারকা মিডফিল্ডার বিশ্বকাপজয়ী ও গোল্ডেন বলজয়ী রদ্রিকে দলে ভেড়াতে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি করেছে বার্সেলোনা।

রোববার (১৬ আগস্ট) বার্সেলোনার একটি সূত্র আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রের তথ্য অনুযায়ী, প্রায় ৭৫ মিলিয়ন ইউরোতে (প্রায় ৮৭ মিলিয়ন ডলার) হতে যাচ্ছে ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারের দলবদল। আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন রদ্রি। ২০২৩ সালে পেপ গার্দিওলার অধীনে সিটির হয়ে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগসহ মোট ১২টি বড় শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তার।

আরো পড়ুন: ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

২০২৪ সালে ব্যালন ডি’অর জেতা রদ্রি সাম্প্রতিক সময়ে চোটের কারণে বেশ কিছু সময় মাঠের বাইরে ছিলেন। তবে স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান তিনি।

রদ্রিকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল রিয়াল মাদ্রিদও। তবে শেষ পর্যন্ত বার্সেলোনাই তাকে দলে টানার দৌড়ে এগিয়ে যায়। বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং চোটের কারণে কয়েক মাস মাঠের বাইরে থাকায় মাঝমাঠ শক্তিশালী করতেই রদ্রিকে পছন্দ করেছে কাতালান ক্লাবটি।

জানা গেছে, বার্সেলোনার প্রথম দুটি প্রস্তাব সিটি প্রত্যাখ্যান করলেও শেষ পর্যন্ত দুই ক্লাবের মধ্যে সমঝোতা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা এলে রদ্রির বার্সেলোনা অধ্যায় শুরু হবে।

চলতি দলবদলে রদ্রিই বার্সেলোনার বড় সংযোজন হতে যাচ্ছেন। এর আগে অ্যান্থনি গর্ডন, কারিম আদেয়েমি ও জেসি বিসিওয়ুদের দলে টেনেছে স্প্যানিশ ক্লাবটি।

এদিকে জোয়াও কানসেলোর দলবদলও দ্রুত চূড়ান্ত করার চেষ্টা করছে বার্সেলোনা। গত মৌসুমে আল-হিলাল থেকে ধারে তাকে দলে নিয়েছিল ক্লাবটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App