×

ফুটবল

স্কালোনির চুক্তি নবায়নে যে আলোচনা চলছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম

স্কালোনির চুক্তি নবায়নে যে আলোচনা চলছে

ফাইল ছবি

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিশ্বকাপ ফাইনালের পর তার ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও সম্প্রতি এএফএ সভাপতি ক্লাদিও তাপিয়ার সঙ্গে নতুন করে আলোচনা সেরেছেন সফল এই কোচ।

আসন্ন প্রীতি ম্যাচগুলো এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা সামনে রেখে এএফএর এই ঘোষণা সমর্থকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। এএফএ তাদের অফিশিয়াল যোগাযোগমাধ্যমে জানিয়েছে, “এএফএ সভাপতি ক্লাদিও তাপিয়া এবং কোচ লিওনেল স্কালোনির মধ্যে আলবিসেলেস্তেদের দায়িত্ব চালিয়ে যাওয়া নিয়ে চুক্তি নবায়নের আলোচনা শুরু হয়েছে।” একই সঙ্গে বুয়েনস আইরেসের এজেইজায় অবস্থিত ‘লিওনেল আন্দ্রেস মেসি’ ট্রেনিং গ্রাউন্ডে সভাপতি ও কোচের হাস্যোজ্জ্বল একটি ছবিও প্রকাশ করেছে সংস্থাটি।

উল্লেখ্য, আগের একটি ফাইনাল হারের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করে বলেছিলেন, বর্তমান চুক্তি শেষ হলে তিনি ভেবে দেখবেন। তবে সেই অবস্থান থেকে তিনি এখন সরে এসেছেন। চলতি বছরের ডিসেম্বরে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও দুই পক্ষের সাম্প্রতিক আলোচনায় নতুন চুক্তির সুবাতাস বইছে।

আরও পড়ুন: বড় হারে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

চুক্তির মেয়াদ ও প্রীতি ম্যাচ

এখনো চূড়ান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তিটি দুই বছরের জন্য হতে পারে, যা ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত গড়াবে। এছাড়া চুক্তিতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকতে পারে, যার মাধ্যমে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আলবিসেলেস্তেদের ডাগআউটে দেখা যেতে পারে স্কালোনিকে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের পর দায়িত্ব নেওয়া স্কালোনির জন্য এটি হবে আরেকটি দীর্ঘমেয়াদি অধ্যায়।

আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আর্জেন্টিনার পরবর্তী তিনটি প্রীতি ম্যাচে স্কালোনিই দলের ডাগআউটে থাকছেন। আগামী ৩০ সেপ্টেম্বর বলিভিয়া, ৩ অক্টোবর বুর্কিনা ফাসো এবং ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বিশেষ করে, বেনিনের ম্যাচটি দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মহাতারকা লিওনেল মেসি।

নতুন মুখ নিয়ে দলগঠন

দলের দায়িত্বে বহাল থাকার ইঙ্গিত দিয়েই স্কালোনি আসন্ন প্রীতি ম্যাচগুলোর জন্য একটি তারুণ্যনির্ভর স্কোয়াড ঘোষণা করেছেন। নিয়মিত তারকাদের পাশাপাশি তিনি বেশ কয়েকজন তরুণ প্রতিভাকে দলে ডেকেছেন, যারা অতীতে সুযোগ পেলেও দলে নিজেদের জায়গা পাকাপোক্ত করতে পারেননি।

এই তালিকায় রয়েছেন— ফ্রাঙ্কো মাস্তানতুওনো, জানলুকা প্রেস্তিয়ান্নি, আগুস্তিন গিয়াই, মাতিয়াস সৌলে, ভালেন্তিন গোমেজ ও একি ফের্নান্দেজ। এছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন রোমান ভেগা, সান্তিয়াগো সিমন, লিওনেল ফ্লোরেস ও তোবিয়াস আন্দ্রাদা। স্কালোনির এই দলবদল ও নতুন মুখ অন্তর্ভুক্তি দলে পরিবর্তনের হাওয়া লাগানোর স্পষ্ট ইঙ্গিত বহন করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এশিয়ান গেমস হকি: জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ

এশিয়ান গেমস হকি: জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ

নির্বাচন কেন প্রশ্নের মুখে

নির্বাচন কেন প্রশ্নের মুখে

হাজারো শিশুমৃত্যুর জন্য দুই সরকারকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী

হাজারো শিশুমৃত্যুর জন্য দুই সরকারকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী

আওয়ামী লীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

আওয়ামী লীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App