বড় হারে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম
সংগৃহীত ছবি
চার বছর আগে এশিয়ান কাপ বাছাইয়ে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। দীর্ঘ চার বছর পর আবারও মালয়েশিয়ার মুখোমুখি হয়ে হারের বৃত্ত থেকে বের হতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলতে এসে প্রথম ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বাঙ কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হয়। পুরো ম্যাচেই একচ্ছত্র আধিপত্য দেখিয়ে জয় তুলে নেয় মালয়েশিয়া।
আরও পড়ুন: কেন ব্যালন ডি’অর জিতবেন এমবাপ্পে, জানালেন নিজেই
প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে বাংলাদেশের জালে আরও একবার বল জড়ায় প্রতিপক্ষ। মালয়েশিয়ার জয়ে জোড়া গোল করে উজ্জ্বল ছিলেন আরিফ আইমান। ম্যাচের ১৮ মিনিটে তাঁর গোলেই প্রথমবার এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ৩৭ মিনিটে আবারও আইমান গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন।
প্রথমার্ধের ২-০ ব্যবধানের পর, দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে বক্সের ভেতর বাংলাদেশের ডিফেন্ডারদের বোকা বানিয়ে দলের তৃতীয় গোলটি করেন বার্গুসন। পুরো ম্যাচে বাংলাদেশ হাতেগোনা কয়েকটি আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে ব্যর্থ হয়।
