×

সরকার

ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৭:০৯ পিএম

ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ শাহাদাতবরণকারী সবার স্মরণে জাতীয় শোক দিবস পালন এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় শাহাদাতবরণকারী সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। 

বুধবার (৩১ জুলাই) সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়৷ মাসব্যাপী এই কর্মসূচির মধ্যে এদিন সন্ধ্যা ৭টায় শাহবাগ মোড়ে আলোক প্রজ্বলন করা হবে। 

বাকি কর্মসূচিগুলো হলো- 

৫ আগস্টে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন এবং তার জীবন-কর্মের ওপর উন্মুক্ত স্মৃতিচারণ ও আলোচনা সভা; ৮ আগস্টে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৪তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন; ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৪৯তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, রক্তদান কর্মসূচি এবং অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হবে।

১৬ আগস্টে সব মাদ্রাসায় বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও ১৫ই আগস্টের সব শহিদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল; ১৭ আগস্টে ২০০৫ সালে জামায়াত-বিএনপির সংঘটিত সিরিজ বোমা হামলার প্রতিবাদে দেশব্যাপী 'সন্ত্রাসবিরোধী ছাত্র সমাবেশ'; ২১ আগস্টে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন এবং 'শেখ হাসিনা: তুমি অবিচল, অকুতোভয়, অপ্রতিরোধ্য, দুর্জয়' শীর্ষক পদযাত্রা; ২৪ আগস্টে নারীনেত্রী আইভী রহমানের ২০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করা হবে।

২৭ আগস্টে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন এবং 'চির উন্নত শির: নজরুল থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে দেশরত্ন' শীর্ষক সংগীত, কবিতা, গল্পপাঠ; ৩১ আগস্টে বাঙালির চিরতম শোকের মাস আগস্ট স্মরণে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে 'লক্ষ মুজিব ঘরে ঘরে' শীর্ষক সমাবেশ করা হবে। এছাড়া ২, ৯, ১৬, ২৩ ও ৩০ আগস্ট প্রতি শুক্রবার সন্ধ্যায় শাহবাগে বঙ্গবন্ধুর ওপর নির্মিত চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, ডকুমেন্টারি, মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ইত্যাদি প্রদর্শন হবে।

আগস্টে বাংলাদেশ ছাত্রলীগের বাৎসরিক প্রকাশনা 'মাতৃভূমি' এর মোড়ক উন্মোচন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

এদিকে বাংলার ছাত্রসমাজকে নিয়ে ছাত্রলীগের সব সাংগঠনিক ইউনিটকে মর্যাদার সঙ্গে শোকের মাস আগস্টে বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত প্রতিটি কর্মসূচি এবং অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও সৃজনশীল কর্মসূচি পালনের নির্দেশনা প্রদান করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App