×

সরকার

আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতাল পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৭ পিএম

আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতাল পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

নিউরোসায়েন্স হাসপাতালে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টের আন্দোলনে পুলিশের গুলিতে আহতদের দেখতে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতাল পরিদর্শন করলেন অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে তিনি হাসপাতালে যান। এ সময় গুরুতর আহত ব্যক্তিদের অবস্থার খোঁজখবর নেন।

আন্দোলনে গুলিবিদ্ধ ১১ জন বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন। যাদের মধ্যে ৮ জনই বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

হাসপাতাল পরিচালক জানান, আইসিইউ-তে চিকিৎসাধীন শিক্ষার্থীদের বিষয়ে খোঁজ খবর নেন প্রধান উপদেষ্টা। সেখানে গুলিবিদ্ধ ৪ শিক্ষার্থীর চিকিৎসা চলছে। তারা সবাই মাথায় গুলিবিদ্ধ হয়েছেন- বলেও জানান তিনি।

তিনি বলেন, আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। এসময় সেখানে ছিলেন হাসপাতালের যুগ্ম পরিচালক’সহ অন্যান্য সিনিয়র চিকিৎসকরা।

আরো পড়ুন : দুর্নীতিবাজদের বিচার নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App