×

সরকার

সীমান্তে হত্যা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা

আমরা প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আমরা প্রতিবাদের  ভাষা অনেক শক্ত  করেছি

ছবি :সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের সুসম্পর্কের স্বার্থেই সীমান্ত হত্যা থেকে ভারতের বেরিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে ‘সীমান্ত হত্যার বিরুদ্ধে বাংলাদেশের কড়া প্রতিবাদে কি কোনো কাজ হয়নি’ এমন এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত হত্যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখছে। সীমান্ত হত্যা ভারতের উপকার করছে এ রকমটি কাউকে বলতে শুনিনি।

সীমান্ত হত্যার বিরুদ্ধে ভারত সরকারের কাছে গত ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপরও গত সোমবার ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ একজন বাংলাদেশিকে গুলি করে হত্যা করে। এ বিষয়ে পররাষ্ট্র

উপদেষ্টা বলেন, ‘আমরা প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি। এই মুহূর্তে আমাদের এটুকুই করার আছে। আমরা সব সময় বলছি, সীমান্ত হত্যা একটি সংবেদনশীল বিষয়। আশা করছি ভারত বিষয়টিকে বিবেচনায় নেবে।’

বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাসকে বিএসএফ গুলি করে হত্যার পর ভারতীয় হাইকমিশনে প্রতিবাদ নোট পাঠায় বাংলাদেশ। সেটির উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা স্পষ্টভাবে সীমান্ত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছি। হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছি। গত সোমবারের হত্যাকাণ্ড নিয়েও আমরা একই রকম প্রতিবাদ জানাব। যেখানে সুযোগ হয়, সেখানেই এ বিষয়ে আমরা বলব। প্রতিবাদ জানানোর পর ভারতের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কিনা, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, বিএসএফ গত ১ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ১৩ বছর বয়সি কিশোরী স্বর্ণা দাসকে গুলি করে। ওই ঘটনায় ভারত সরকারের কাছে গত ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App