রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০:০৭ এএম
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের খবরটি ছড়িয়ে পড়ার পর বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম চ্যানেল আই অনলাইনে 'রাষ্ট্রপতি হিসেবে কাকে দেখতে চান?' এমন একটি শিরোনামে ফটোকার্ড শেয়ার করেন। সেখানে অনেকেই বিএনপি উচ্চ পর্যায়ের নেতাদের নাম বলেছেন, তবে কার্ডের নিচে মন্তব্য করা বড় একটি অংশ এমন মন্তব্য করেছেন যে,‘আমার নেতা খাইরুল দেওয়ানকে রাষ্ট্রপতি পদে দেখতে চাই’।
তাকে নিয়ে এ ঘটনা শুধু এবার নয়, রাষ্ট্রপতি প্রসঙ্গ আসলেই তাঁর না থাকে আলোচনার একন্দ্রবিন্দুতে। কে এই খাইরুল দেওয়ান? কেনো আসলো তাঁর নাম? কেনো এত আলোচিত এই খাইরুল দেওয়ান?
খোঁজ নিয়ে জানা গেছে, খাইরুল দেওয়ানের নাম বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সময় থেকেই আলোচনায় এসেছে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে যখন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন তখন এই খাইরুল দেওয়ানও এই পদে নির্বাচন করতে চেয়েছিলেন। তবে নির্বাচন কমিশন তাকে মনোনয়ন ফরম দেয়নি। এর ফলে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে মানববন্ধন করেন খাইরুলসহ তিন ব্যক্তি। এছাড়াও তারা রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে আইনি প্রক্রিয়ায় লড়ে যাওয়ার ঘোষণাও দিয়েছিলেন।
আরো পড়ুন: স্পিকারের অপেক্ষা: আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি?
রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য সংবাদ সম্মেলন থেকে শুরু করে প্রেসক্লাবের সামনে ব্যানার নিয়ে দিনের পর দিন পড়ে ছিলেন খাইরুল দেওয়ান। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর আবদার ও কথাগুলো হাস্যরসের জন্ম দেয়। আর এ বিষয়টাকেই লুফে নেয় বাংলাদেশের ফেসবুক ও ইউটিউব ব্যবহারকারীরা।
তবে একজন ফেসবুকার মন্তব্য করে এতাও জানিয়েছেন,আওয়ামী লীগ সরকারের সময় তার উপর হামলাও হয়েছিল।
খাইরুল দেওয়ান সেসময় ব্যর্থ হলেও হাল ছেড়ে না দিয়ে পরবর্তীতে স্বঘোষিত জনকল্যাণ পার্টি নামে একটি রাজনৈতিক দলও গঠন করেন এই ব্যাক্তি। পল্টন, গুলিস্তান ও তোপখানা এলাকায় নিজেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী দাবি করে দেওয়া তাঁর বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হতে থাকে। এছাড়াও, গত ফেব্রুয়ারির নির্বাচনে রাষ্ট্রপতির পদ খালি না থাকায় তিনি প্রধানমন্ত্রী পদের প্রার্থী হওয়ার ঘোষণা দেন, যা নিয়ে সেসময় তুমুল ট্রোল হয়। এ কারণেই রাষ্ট্রপতি পদ শূন্য হলে সবাই খাইরুল দেওয়ানের নাম মেনশন করছেন।
তাঁর ব্যাগক্তিগত জীবন সম্পর্কে এক ভিডিও খাইরুল দেওয়ানকে এক ভিডিওতে বলতে শোনা যায়, তার দাদার বাড়ি ছিল লৌহজং, মুন্সিগঞ্জ। মুক্তিযুদ্ধের পর দাদার বাড়ি ভেঙে গিয়েছিল। তার আব্বা সরকারি চাকরি করতেন, সেজন্য বিভিন্ন জেলা ও থানায় সরকারি কোয়ার্টারে বড় হয়েছেন। এখন তার বাড়ি কেরানীগঞ্জ দক্ষিণের আব্দুল্লাহপুর কুচিয়ামোড়া এলাকায়।
