×

সরকার

স্পিকারের অপেক্ষা

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৯:০৬ এএম

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি?

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চিকিৎসার জন্য গত ১৯ জুলাই মেয়ে শামামা শাহরীন হাফিজকে নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে  গিয়েছিলেন থেকে দেশে ফিরলেই পদত্যাগ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। স্পিকার হাফিজ উদ্দিনের দেশে ফিরার কথা ছিলো রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে। তবে এ সফর সংক্ষিপ্ত করে আজ শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরছেন তিনি। তাই রাষ্ট্রপতির পদত্যাগ এখন শুধুই সময়ের অপেক্ষা মাত্র। 

পদত্যাগপত্র সম্পর্কে বঙ্গভবন সূত্র থেকে জানা যায়, রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট স্পিকারের কাছে তাঁর পদত্যাগপত্র দেন। কিন্তু স্পিকার দেশের বাইরে থাকায় রাষ্ট্রপতির পদত্যাগপত্রে এখনো আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা সম্ভব হয়নি। ইতিমধ্যেই সরকারের উচ্চপর্যায় থেকে রাষ্ট্রপতিকে পদত্যাগ করার জন্য বলা হয়েছে। ফলে এই সরকারের এই বার্তার পর বঙ্গভবনে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। 

রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম একটি সংবাদ মাধ্যমকে জানান, বৃহস্পতিবার রুটিন অনুযায়ী বঙ্গভবনে অফিস করেছেন রাষ্ট্রপতি। এ সময় তিনি পূর্বনির্ধারিত বেশ কয়েকটি মিটিংয়ে অংশ নেন। গতকাল বিকাল পর্যন্ত পদত্যাগপত্রে স্বাক্ষরের কোনো তথ্য নেই বলে তিনি জানান। এদিকে যে কোনো সময় বাংলাদেশের রাষ্ট্রপতি পদ থেকে সরে যাচ্ছেন মো. সাহাবুদ্দিন-এমন গুজব ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এ নিয়ে  বঙ্গভবন থেকে কোনো আনুষ্ঠানিকভাবে মন্তব্য আসেনি। 

আরো পড়ুন: পদত্যাগের বিষয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি

বুধবার (২৩ জুলাই) বিকাল থেকে রাষ্ট্রপতির পদত্যাগের  গুঞ্জন ছড়িয়ে পড়ে। বঙ্গভবনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, রাষ্ট্রপতি নানা ধরনের শারীরিক জটিলতায় আক্রান্ত। স্বাস্থ্যের অনেকটা অবনতিও হয়েছে। বিশেষ করে উচ্চ ডায়াবেটিস তাঁকে বেশি ভোগাচ্ছে। তিনি জানান, কয়েক দিন ধরেই বঙ্গভবনের পরিবেশ বিদায়ের।

রাষ্ট্রপতি ও শেখ হাসিনার মধ্যে ফোনালাপের বিষয়ে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে ফোনালাপের কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। এরকম যদি কিছু হয়ে থাকে তাহলে তা তদন্ত করে দেখা হবে।

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, পদত্যাগ, মৃত্যু বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ক্ষমতাসীন বিএনপির সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত ব্যক্তিরই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা। গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়েছিলেন ছাত্রনেতারা। তাঁর পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিল জুলাই আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন সংগঠন। তবে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাঁকে সরানোর কোনো উদ্যোগ নেয়নি।

উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিশাল বিজয় নিয়ে বিএনপি সরকার গঠিত হয়। এরপর থেকেই  রাজনীতিতে রাষ্ট্রপতি পরিবর্তন নিয়ে নানা ধরণের আলোচনা চলছে। এমনকি বিএনপির কারা রাষ্ট্রপতি হতে পারেন, অনেক নাম দিয়েও খবর হচ্ছে সংবাদমাধ্যমে। সামাজিক মাধ্যমেও রয়েছে অনেক নাম নিয়ে আলোচনা। দলটির নেতা-কর্মীদেরও অনেকে ধারণা করছেন, রাষ্ট্রপতি পদে পরিবর্তন আসতে পারে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের আমলে ২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছর মেয়াদে রাষ্ট্রপতি পদে দায়িত্বে আসেন মো. সাহাবুদ্দিন। ফলে তাঁর মেয়াদ রয়েছে ২০২৮ সালের এপ্রিল মাস পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন, যেহেতু মেয়াদ রয়েছে, সেখানে মো. সাহাবুদ্দিন যদি পদত্যাগ না করেন অথবা তাঁকে অভিশংসন বা অপসারণ না করা পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আইনগত সুযোগ নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

দশ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দশ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি?

স্পিকারের অপেক্ষা আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি?

ঝিরিঝিরি বৃষ্টিতে ধুয়ে গেলো দূষণ, ঢাকায় স্বস্তির সকাল

ঝিরিঝিরি বৃষ্টিতে ধুয়ে গেলো দূষণ, ঢাকায় স্বস্তির সকাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App