×

সরকার

চাকরি ফিরে পেলেন দুই পুলিশ কর্মকর্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ পিএম

চাকরি ফিরে পেলেন দুই পুলিশ কর্মকর্তা

সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের চাকরিতে পুর্নবহাল করা হয়। ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের প্রাক্তন দুই পুলিশ কর্মকর্তাকে চাকরিতে পুর্নবহাল করেছে সরকার। রবিবার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের(পুলিশ-১ শাখা) সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের চাকরিতে পুর্নবহাল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এর মামলা নম্বর ৩৩/২০১৭ এর ৩ সেপ্টেম্বরের রায় অনুযায়ী বাংলাদেশ পুলিশের প্রাক্তন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) শেখ মো. সাজ্জাত আলীকে ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর থেকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুর্নবহাল হিসেবে গণ্য করা হলো। তিনি আদালতের আদেশানুযায়ী সব প্রাপ্য বেতন-ভাতাদি এবং অবসরজনিত আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পৃথক আদেশে একইভাবে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এর মামলা নম্বর ১০৬/২০২২(নতুন) ২৪৭/২০২১(পুরাতন) এর ২২ সেপ্টেম্বরের রায় অনুযায়ী বাংলাদেশ পুলিশের প্রাক্তন অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মো. মাহবুব আলমকে ২০২১ সালের ২ ফেব্রুয়ারি থেকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুর্নবহাল হিসেবে গণ্য করা হলো। তিনি আদালতের আদেশানুযায়ী সব প্রাপ্য বেতন-ভাতাদি এবং অবসরজনিত আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন।

প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকার যে পুলিশ সংস্কার কমিশন গঠন করেছে, তার অন্যতম সদস্য সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক শেখ সাজ্জাত আলী।

আরো পড়ুন : পুলিশ ভেরিফিকেশনে থাকছে না রাজনৈতিক পরিচয়

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করল বেরোবি কর্মকর্তারা

প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করল বেরোবি কর্মকর্তারা

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ব্রাজিল

নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ব্রাজিল

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App