×

সরকার

পুলিশের কর্মকর্তার বদলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৩:০২ পিএম

পুলিশের কর্মকর্তার বদলি

ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জনস্বার্থে তাদের বর্তমান কর্মস্থল থেকে নতুন পদে পদায়ন করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তা তাদের নামের পাশে উল্লেখিত পদ ও স্থানে দায়িত্ব পালন করবেন।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদুজ্জামানকে সহকারী পুলিশ সুপার হিসেবে র‍্যাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরো পড়ুন : প্রতিদিন ৩ ঘণ্টা লোডশেডিংয়ের আশঙ্কা

এছাড়া জামালপুর জেলার ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসানকেও র‍্যাবের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে টিডিএস-এর সহকারী পুলিশ কমিশনার শাহিবুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ১৯ এপ্রিল থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

এদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে চট্টগ্রামের সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাকিলা ইয়াসমিন সূচনাকে পুলিশের এন্টি টেররিজম ইউনিটে বদলি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাথরঘাটায় পৃথক হামলায় দুজন শেবাচিমে

পাওনা টাকা ও জমি বিরোধ পাথরঘাটায় পৃথক হামলায় দুজন শেবাচিমে

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

হাসনাত আবদুল্লাহ ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

সংস্কার না হলে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না

নাসীরুদ্দীন পাটওয়ারী সংস্কার না হলে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App