‘১০ জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী’
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরির বিভিন্ন যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন,‘আগামী ১০ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসবেন। তার সঙ্গে ডা. জুবাইদা রহমানও থাকবেন।’
প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে ঢাকা মেডিকেলের সার্বিক সেবার মানোন্নয়নে নতুন গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করে মন্ত্রী বলেন,‘ আশা করি, ঢাকা মেডিকেলের চিত্রই বদলে যাবে।’
