×

সরকার

হাওরে ইজারা প্রথা বাতিলের ঘোষণা মৎস্য প্রতিমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:০৮ পিএম

হাওরে ইজারা প্রথা বাতিলের ঘোষণা মৎস্য প্রতিমন্ত্রীর

ছবি: সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, হাওরে ‘জাল যার, জল তার’ নীতি বাস্তবায়নে মধ্যস্বত্বভোগী ও অমৎস্যজীবী প্রভাবশালীদের দখলদারিত্ব চলবে না। প্রকৃত মৎস্যজীবীদের অধিকার নিশ্চিত করতে হাওরের জলমহাল ইজারামুক্ত করা হবে বলেও জানান তিনি।

শুক্রবার (০৩ জুলাই) নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার বিভিন্ন স্থানে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নিয়েঙ এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘ইজারা প্রথার কারণে দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা হাওরের জলাশয় দখলে রেখে সাধারণ জেলেদের মাছ ধরতে বাধা দিয়েছে। সরকার এ দখলদারিত্বের অবসান ঘটিয়ে প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত জলাশয় নিশ্চিত করবে। পাশাপাশি অকাল বন্যা ও জলাবদ্ধতা থেকে বোরো ফসল রক্ষায় নদী-খাল খনন কার্যক্রম জোরদার করা হচ্ছে।ঙ

স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, ‘এ অঞ্চলের মানুষের প্রধান জীবিকা বোরো ধান ও মাছ। দেশীয় মাছের উৎপাদন বাড়াতে পাঁচটি স্থানে প্রায় ১৬ মেট্রিক টন পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। তিনি পোনাগুলো বড় হওয়ার সুযোগ দিতে সবার সহযোগিতা কামনা করেন।’

সফরে প্রতিমন্ত্রীর সঙ্গে রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

গোলাম পরওয়ার জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App