×

সরকার

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৯:১৭ পিএম

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রোববার (৫ জুলাই) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তারেক রহমান বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে দেশ একজন প্রখ্যাত শিক্ষাবিদ, গবেষক ও সাহিত্যিককে হারিয়েছে। তিনি দেশের শিক্ষা, সাহিত্য ও গবেষণায় অসামান্য অবদান রেখে গেছেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে দেশের শিক্ষা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রোববার দুপুরে রাজধানীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং শিক্ষা, সাহিত্য ও গবেষণায় দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ ধস

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ ধস

খামেনির জানাজায় অংশগ্রহণ করায় বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা

খামেনির জানাজায় অংশগ্রহণ করায় বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

কুষ্টিয়ায় শাওন ও মাহিয়াসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

কুষ্টিয়ায় শাওন ও মাহিয়াসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App