×

সরকার

যতই হরতাল-অবরোধ করেন, অটোপাশের সুযোগ হবে না: দুলু

Icon

কাগজ প্রতিবেদক, নাটোর

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৪:০৮ পিএম

যতই হরতাল-অবরোধ করেন, অটোপাশের সুযোগ হবে না: দুলু

ছবি: ভোরের কাগজ

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা কায়েম করেছিল বিএনপি। আমরা চাই এই নকল অর্থাৎ না পড়ে জিপিএ ৫, না পড়ে গোল্ডেন ৫, এই লেখাপড়া আর আমাদের বাংলাদেশে হবে না। লেখাপড়া না করলে কোনো লাভ হবে না।’

শুক্রবার বেলা ১১টার দিকে নাটোর শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে চিকিৎসা কেন্দ্র উদ্বোধন ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দুলু বলেন, যতই হরতাল করেন অবরোধ করেন নকল করে পাশ করা বা অটোপাশ করার সুযোগ আর হবে না। আমি অভিভাবক শিক্ষক ছাত্র সকলের কাছে অনুরোধ করি সকলকে পড়ার টেবিলে বসতে হবে। লেখাপড়ার কোনো বিকল্প নেই, লেখাপড়া না করলে বড় হওয়া যাবে না।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, বিএনপি নেতা কাজী শাহ আলম, নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ শফিক নেওয়াজ তালুকদার সহ দলীয় নেতা কর্মীরা। এর আগে নাটোর পৌরসভার ১ নং ওয়ার্ডের পিলখানা মহল্লার পার্শ্বে একটি রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সংকট নিরসনের দাবি, দ্রুত সমাধান চান উদ্যোক্তারা

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সংকট নিরসনের দাবি, দ্রুত সমাধান চান উদ্যোক্তারা

শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি

শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি

মমতার সরকারকে দোষারোপ শুভেন্দুর

কলকাতায় অগ্নিকাণ্ড মমতার সরকারকে দোষারোপ শুভেন্দুর

নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল

নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App