×

সরকার

আইনমন্ত্রী

সন্ত্রাস দমনের জন্য ক্রস ফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম

সন্ত্রাস দমনের জন্য ক্রস ফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট

ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সন্ত্রাস দমনের জন্য কোন ক্রস ফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট। সোমবার সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত খুলনা জেলার সংসদ সদস্য, বিভাগী ও জেলা প্রশাসন এবং আইনশৃংখলা বাহিনীর সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সন্ত্রাস দমনে যদি আইন সংশোধন করে কোন কঠিন প্রক্রিয়া আনতে হয়, সেটা করবো। বাট কোন বে-আইনী পথে আমরা হাটবো না। আমাদের আইনী প্রক্রিয়া ও প্রয়োগ হবে সম্পূর্ন মানবাধীকার ব্যাসিসে।

মো. আসাদুজ্জামান আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি ঋণ মওকুফসহ নানা কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা প্রদান করেছে। বর্তমান সরকার জনগণের সেবায় বিশ্বাসী। বিগত ফ্যাসিস্ট সরকারের তৈরিকৃত বিদ্যমান সমস্যা সমাধানে বর্তমান সরকারকে সময় দিতে হবে।

আরও পড়ুন: ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা দরকার, তবে স্বামী-স্ত্রীর মতো নয়: স্পিকার

তিনি বলেন, সরকার সাইবার সুরক্ষা ও অনলাইন নিরাপত্তার জন্য অংশীজনদের সাথে আলোচনা করে আইন প্রণয়ন করতে যাচ্ছে। এখন থেকে মাদক ও জুয়া সংক্রান্ত আইনের শক্তিশালী প্রয়োগ নিশ্চিত করা হবে। কোন বিতর্ক সৃষ্টি না করে সরকারের গঠনমূলক সমালোচনা করার জন্য

ছবি: সংগৃহীত

সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। এ সময় বক্তব্য রাখেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন, পুলিশ কমিশনার মো: সাজ্জাদুর রহমান, রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার সরকার ওমর ফারুক, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম, ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, খুলনা সিভিল সার্জন মাহফুজা খাতুন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসক হুরে জান্নাত। মতবিনিময় সভায় জেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, সরকারি কলেজের অধ্যক্ষ, আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

এর আগে সকাল ৯টায়  খুলনা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলার সকল পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান। এ সময় মন্ত্রী মামলা দ্রুত নিস্পত্তি করে আদলতে মামলা জট কমানোর জন্য বিচারকদের প্রতি আহবান জানান। জেলা ও দায়রা জজ চান মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী সহ অন্যান্য বিচারকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ

পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ

নামাজে মনোযোগ না থাকলে নামাজ ছেড়ে দেওয়া যাবে?

নামাজে মনোযোগ না থাকলে নামাজ ছেড়ে দেওয়া যাবে?

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

সাংবাদিকদের অনুষ্ঠানে স্লোগান বন্ধে প্রতিমন্ত্রীর ধমক, ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ

সাংবাদিকদের অনুষ্ঠানে স্লোগান বন্ধে প্রতিমন্ত্রীর ধমক, ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App