×

সরকার

‘ক্রসফায়ার’ বিতর্ক

আইজিপি হিসেবে আলোচনায় পুলিশের চার কর্মকর্তা কারা?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩০ পিএম

আইজিপি হিসেবে আলোচনায় পুলিশের চার কর্মকর্তা কারা?

মো. আহসান হাবিব পলাশ, মোহাম্মদ মোশাররফ হোসেন, হাসিব আজিজ ও মোসলেহ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি মো. আলী হোসেন ফকিরের সাম্প্রতিক মন্তব্যের পর পুলিশপ্রধানের পদে পরিবর্তনের আলোচনা নতুন করে গতি পেয়েছে। শীর্ষ এ পদে নিয়োগের জন্য বিসিএস ১৫তম ব্যাচের চার জ্যেষ্ঠ কর্মকর্তার নাম বিবেচনায় নিয়ে এরই মধ্যে তাঁদের ব্যক্তিগত ও পেশাগত তথ্যসংবলিত নথি তলব করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ফলে নতুন আইজিপি নিয়োগ নিয়ে প্রশাসনের উচ্চপর্যায়ে শুরু হয়েছে নানা জল্পনা।

এই কর্মকর্তারা হলেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেন এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবিব পলাশ এবং ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। প্রথম তিনজন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতিসহ বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন। আর পেশাদারত্ব বিবেচনায় আলোচনায় আছেন মোসলেহ উদ্দিন আহমদ।

আরও পড়ুন: তাহলে কি পদ হারাচ্ছেন আইজিপি?

জাপান সফর শেষে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। তিনি ফেরার পর আইজিপি পদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। 

আলোচনায় চার কর্মকর্তা

এপিবিএন-এর প্রধান হাসিব আজিজ: বর্তমানে অতিরিক্ত আইজিপি পদমর্যাদায় এপিবিএন-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন হাসিব আজিজ। ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯৫ সালে বাহিনীতে যোগ দেন।

২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর গত মার্চে তাকে এপিবিএন প্রধান করা হয়।

সিএমপি প্রধান হওয়ার আগে তিনি সিআইডির অধীনে ডিটেকটিভ ট্রেনিং স্কুলের কমান্ড্যান্ট ছিলেন। কর্মজীবনে তিনি ইন্টারপোল ডেস্কের প্রধান, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং এপিবিএন সদর দপ্তরের বিভিন্ন পদে কাজ করেছেন। ১৯৭১ সালে শরীয়তপুরে জন্মগ্রহণ করা হাসিব আজিজ সাবেক আইজিপি এম আজিজুল হকের সন্তান; যিনি ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন।

সিআইডি প্রধান মোশাররফ হোসেন: অতিরিক্ত আইজিপি মোশাররফ হোসেন ২০২৬ সালের ২৯ জুলাই সিআইডি প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাহিনীতে যোগ দেন। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যে আইন বিষয়ে উচ্চশিক্ষা নিয়েছেন।

সিআইডি প্রধান হওয়ার আগে প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক ছিলেন। সেখানে দায়িত্ব পালনকালেই অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান।

মাঠ পর্যায়ে তিনি পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) ছিলেন। এছাড়া সিআইডি সদর দপ্তর এবং এর চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে বাংলাদেশ পুলিশ একাডেমি, ডিএমপি, সিএমপি, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন।

এসআরবি প্রধান হাবিব পলাশ: অতিরিক্ত আইজিপি আহসান হাবিব পলাশ নবগঠিত এসআরবি-র প্রথম মহাপরিচালক (ডিজি)। এর আগে তিনি র‍্যাবের সর্বশেষ ডিজি হিসেবে দায়িত্ব পালন করেন।

১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা পলাশ ১৯৯৫ সালে এএসপি হিসেবে বাহিনীতে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়া থেকে পেশাগত প্রশিক্ষণ নিয়েছেন।

চলতি বছরের মার্চে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পেয়ে র‍্যাবের মহাপরিচালক নিযুক্ত হন এবং ২৮ মার্চ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। গত সেপ্টেম্বরে এসআরবি-এর প্রথম প্রধান হন। র‍্যাবের দায়িত্ব নেওয়ার আগে তিনি চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ছিলেন। এর আগে নানা সময়ে ডিএমপি, সিএমপি, সিলেট মেট্রোপলিটন পুলিশ, এপিবিএন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং বিভিন্ন জেলায় মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ: মোসলেহ উদ্দিন আহমদ বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার। তিনি বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তা।

মোসলেহ উদ্দিন আহমদ ১৯৯৫ সালে বাহিনীতে যোগ দেন। ডিএমপি কমিশনারের দায়িত্ব পাওয়ার আগে সিআইডি প্রধান ছিলেন। এর আগে পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি ছিলেন।

এ ছাড়া ডিএমপি ও সিএমপিতে দায়িত্ব পালন করেছেন। কুষ্টিয়া, ভোলা ও শেরপুরসহ বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘের আফ্রিকান ইউনিয়ন-ইউনাইটেড নেশনস হাইব্রিড অপারেশন ইন দারফুরেও অংশ নিয়েছেন এই কর্মকর্তা।

সূত্র: এশিয়া পোস্ট

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইজিপি হিসেবে আলোচনায় পুলিশের চার কর্মকর্তা কারা?

‘ক্রসফায়ার’ বিতর্ক আইজিপি হিসেবে আলোচনায় পুলিশের চার কর্মকর্তা কারা?

তাহলে কি পদ হারাচ্ছেন আইজিপি?

তাহলে কি পদ হারাচ্ছেন আইজিপি?

দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছে

কৃষিমন্ত্রী দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছে

স্বাস্থ্য খাতের জনতুষ্টিমূলক কাজের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে

স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্য খাতের জনতুষ্টিমূলক কাজের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App