দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পিএম
ফাইল ছবি
রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। বুধবার ভোরে ঢাকা-রংপুর মহাসড়কে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের ওপর একটি ড্রাম ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে ছেড়ে আসা খান পরিবহনের একটি যাত্রীবাহী নাইট কোচ ড্রাম ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।
আর বাসের ২০ জন যাত্রী আহত হন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আর ২ জন সকালে মারা যান। নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বড় দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে। দুর্ঘটনার পর বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
