×

শিশুস্বাস্থ্য

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:২৩ পিএম

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত অসুস্থতা নিয়ে উদ্বেগ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ জন।

রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম-সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৪৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম এবং হামের উপসর্গজনিত কারণে মোট ৭৩৮ শিশুর মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৬ জন শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৯২৫ জন। এ সময়ে নতুন করে ৮৭৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৮ জন। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ৬৩২ জন।

এদিকে, একই সময়ের মধ্যে হাম ও উপসর্গজনিত অসুস্থতায় মোট ৮৮ হাজার ৮৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৮৫ হাজার ১২২ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সংক্রমণ প্রতিরোধে শিশুদের নির্ধারিত সময়ে হাম-রুবেলা (এমআর) টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র‍্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

বিক্রয়কর্মী থেকে রাজপরিবারের সদস্য

বিক্রয়কর্মী থেকে রাজপরিবারের সদস্য

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে ফেসবুকে প্রতারণা, গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে ফেসবুকে প্রতারণা, গ্রেপ্তার ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App