×

স্বাস্থ্য

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:১২ পিএম

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু হয়েছে এবং এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১,১৭১ জন শিশু। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এই নতুন প্রাণহানির ফলে গত ১৫ মার্চ থেকে দেশজুড়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৯ জনে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৮৪ শিশুর।

আর নিশ্চিত হাম আক্রান্ত হয়ে আরো ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময় মোট ৭৭৯ শিশু মারা গেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ১৯৭ শিশু হামে আক্রান্ত হয়েছে আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৭৪। এই সময় ৯৪১ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১৫ শিশু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব

বিদ্যুৎ প্রতিমন্ত্রী গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম

যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম

৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ

৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App