×

ইতিহাস ও ঐতিহ্য

ইতিহাসের পাতায় আজকের দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৮:৫৪ এএম

ইতিহাসের পাতায় আজকের দিন

ছবি: সংগৃহীত

ইতিহাস কেবল অতীতের গল্প বলে না, এটি প্রজন্ম থেকে প্রজন্মে চেতনা ও অনুপ্রেরণার দিকনির্দেশক হিসেবে কাজ করে। আজকের দিনটিও ইতিহাসের পাতায় এক অনন্য অধ্যায়। একাধারে যেমন বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই দিন, তেমনই জন্ম দিয়েছেন কালজয়ী সব মনীষীদের।

শরিবার (৮ আগস্ট) ২৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই সফর, ১৪৪৮ হিজরি। নানা ঐতিহাসিক ঘটনার দিক থেকে আজকের দিনটিও ভীষণ গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। চলুন, একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া  উল্লেখযোগ্য ঘটনা এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যুর সংক্ষিপ্ত খতিয়ান।

আরো পড়ুন: শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

ঘটনাবলি

১২২০ - সুইডেন লিহুলার যুদ্ধে এস্টানিয়ান উপজাতির কাছে পরাজিত হয়।

১৫৪৯ - ফ্রান্স ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৭৯৬ - ৪৪ সদস্য নিয়ে বোস্টন আফ্রিকান সোসাইটি গঠিত হয়।

১৮১০ - ঊর্দু কবি মির্জা গালিব নবাব ইলাহী বকসের কন্যা মারুফকে বিয়ে করেন।

১৮১৫ - নেপোলিয়ন বোনাপার্ট সেন্ট হেলেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

১৮৬৪ - জেনেভায় রেডক্রস গঠিত হয়।

১৮৬৪ - আন্তর্জাতিক রেডক্রস যুদ্ধকালে আক্রান্ত না হওয়ার অধিকার পায়।

১৯০৬ - বিপিনচন্দ্র পালের সম্পাদনায় ইংরেজি দৈনিক ‘বন্দেমাতরম’ প্রথম প্রকাশিত হয়।

১৯৪৯ - ইকুয়েডরে প্রবল ভূ-কম্পনে দশ হাজার লোক মৃত্যুবরণ করে।

১৯৫৫ - জেনিভায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ৭২টি দেশের ১২০০ বিজ্ঞানীর এক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়।

১৯৬৭ - দক্ষিণ এশীয় জাতিসমূহের সংস্থা আশিয়ান প্রতিষ্ঠিত হয়।

১৯৮৮ - দক্ষিণ আফ্রিকা, কিউবা ও অ্যাঙ্গোলায় যুদ্ধবিরতি ঘোষিত হয়।

২০২৪ - বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। যার প্রধান উপদেষ্টা নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস।

জন্ম

১৭৩২ - ইয়োহান ক্রিস্টফ আডেলুং, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৮৮৯ - জ্যাক রাইডার, অস্ট্রেলীয় ক্রিকেট।

১৮৯৬ - স্বামী শিবানন্দ (যোগী), ভারতীয় যোগী সন্ন্যাসী এবং যোগগুরু।

১৯০১ - সাইক্লোট্রন উদ্ভাবনের জন্য সুপরিচিত আর্নেস্ট লরেন্স নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।

১৯১০ - সিলভিয়া সিডনি, মার্কিন অভিনেত্রী।

১৯২৮ - বিলায়েত খাঁ ভারতের বিখ্যাত বাঙালি সেতার বাদক।

১৯৩০ - বেগম ফজিলাতুন্নেসা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা।

১৯৩১ - রজার পেনরোজ, ইংরেজ গাণিতিক-পদার্থবিজ্ঞানী।

১৯৩৭ - ডাস্টিন হফম্যান, মার্কিন অভিনেতা ও পরিচালক।

১৯৪১ - লিলি চক্রবর্তী, ভারতীয় বাঙালি অভিনেত্রী।

১৯৫১ - মুহাম্মাদ মুরসি, মিশরীয় প্রকৌশলী, শিক্ষায়তনিক ও রাজনীতিক, এবং মিশরের ৫ম রাষ্ট্রপতি।

১৯৬২ - দেবশ্রী রায়, ভারতীয় বাঙালি অভিনেত্রী, নৃত্যশিল্পী, নৃত্য পরিকল্পক।

১৯৮১ - রজার ফেদেরার, সুইস টেনিস খেলোয়াড়।

১৯৯০ - কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও বর্তমান অধিনায়ক।

মৃত্যু

১৮২৪ - ফ্রিড্‌রিশ আউগুস্ট ভোল্‌ফ, জার্মান ভাষাতাত্ত্বিক ও সমালোচক।

১৯৭৫ - প্রবাদপ্রতিম গীতিকার ও কবি প্রণব রায় (গীতিকার)।

১৯৭৭ - আচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায় খ্যাতনামা বাঙালি কণ্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীতপরিচালক।

২০০৯ - শিবদাস বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট বাঙালি গীতিকার।

২০২১ - বলিউডের ‘মন কি আওয়াজ প্রতীজ্ঞা’ খ্যাত ভারতীয় অভিনেতা অনুপম শ্যাম।

২০২৪ - বুদ্ধদেব ভট্টাচার্য, ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হামলা, নিহত ৫৮

ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হামলা, নিহত ৫৮

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

শেখ হাসিনার সঙ্গেই দেশে ফিরবেন সাকিব

শেখ হাসিনার সঙ্গেই দেশে ফিরবেন সাকিব

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App