×

হলিউড

কেনো নিজেকে শেষ করার কথা ভেবেছিলেন ব্র্যাড পিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম

কেনো নিজেকে শেষ করার কথা ভেবেছিলেন ব্র্যাড পিট

ফাইল ছবি

অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছিলেন হলিউড তারকা ব্র্যাড পিট। সম্প্রতি এক সাক্ষাৎকারে ৬২ বছর বয়সী এই অভিনেতা জানিয়েছেন, ওই সময়ে তিনি তীব্র মানসিক যন্ত্রণায় ভুগেছিলেন এবং একপর্যায়ে আত্মহত্যার চিন্তাও তাঁর মনে এসেছিল।

অ্যাঞ্জেলিনার সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৪ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় ব্র্যাডের। এর মধ্য দিয়ে হলিউডের বহুল আলোচিত ‘ব্র্যাঞ্জেলিনা’ জুটিরও আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে।

সেই সময়ের মানসিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে ব্র্যাড বলেন, তিনি স্বভাবগতভাবে আত্মহত্যাপ্রবণ নন। বরং নিজেকে একজন আশাবাদী মানুষ হিসেবেই মনে করেন। তাঁর ভাষায়, এই আশাবাদ অনেক সময় তাঁকে কঠিন পরিস্থিতি মোকাবিলায় সাহায্য করেছে, আবার কখনো সেই আশাই তাঁকে বিপদের দিকে ঠেলে দিয়েছে।

তবে মানসিক অবনতির নির্দিষ্ট কারণ নিয়ে বিস্তারিত বলতে চাননি অভিনেতা। তিনি শুধু জানিয়েছেন, পারিবারিক কিছু বিষয় তাঁর জীবনের সেই কঠিন সময়ের সঙ্গে জড়িত ছিল।

ব্র্যাড বলেন, ওই সময় ছাড়া জীবনে কখনো আত্মহত্যার কথা তাঁর মনে আসেনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, তাঁর মনে হয়েছিল এই যন্ত্রণা থেকে বের হওয়ার কোনো পথ নেই। সেই সময় আত্মহত্যার চিন্তাকে তিনি অসহনীয় কষ্ট থেকে মুক্তির একটি উপায় হিসেবে দেখতে শুরু করেছিলেন।

তবে শেষ পর্যন্ত তাঁর বেঁচে থাকার প্রবল ইচ্ছাই জয়ী হয়। ব্র্যাডের ভাষায়, মানুষের মধ্যে যেমন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, তেমনি বেঁচে থাকার প্রবল প্রবৃত্তিও রয়েছে। তাঁর ক্ষেত্রেও শেষ পর্যন্ত সেই প্রবৃত্তিই কাজ করেছে।

অভিনেতা আরও জানান, একটানা সাত বছর মদ্যপান থেকে দূরে থাকার পর ওই কঠিন সময়ে তিনি আবার মদ্যপান শুরু করেছিলেন। তবে বর্তমানে তিনি অত্যন্ত নিয়ন্ত্রিত ও পরিমিতভাবে মদ্যপান করেন বলে জানিয়েছেন।

বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়াননি অ্যাঞ্জেলিনা

এদিকে সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছেন অ্যাঞ্জেলিনা জোলি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, বিবাহবিচ্ছেদের পর তিনি আর নতুন করে ডেটিং শুরু করেননি।

অ্যাঞ্জেলিনার কথায়, তাঁকে আবার নতুন করে বাঁচতে এবং স্বাধীন হতে শিখতে হচ্ছে। জীবনের নানা অভিজ্ঞতা তাঁকে ভেতর থেকে অনেকটাই ভেঙে দিয়েছে বলেও জানান তিনি।

২০০৪ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার শুটিংয়ের সময় ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির পরিচয়। পরে তাঁদের সম্পর্ক হলিউডের অন্যতম আলোচিত প্রেমকাহিনিতে পরিণত হয়।

এক দশকের বেশি সময় একসঙ্গে থাকার পর ২০১৪ সালের আগস্টে ফ্রান্সে নিজেদের বাড়িতে বিয়ে করেন তারা। এই দম্পতির ছয় সন্তান রয়েছে। তবে ২০১৬ সালে তাঁদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে এবং এরপর শুরু হয় দীর্ঘ ও জটিল আইনি লড়াই। শেষ পর্যন্ত ২০২৪ সালের ডিসেম্বরে তাঁদের বিবাহবিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

বর্তমানে মডেল ইন্স দে র‍্যামনের সঙ্গে ব্র্যাড পিটের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, বিচ্ছেদের পর অ্যাঞ্জেলিনা এখনো নতুন কোনো সম্পর্কে জড়াননি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসপাতালে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার থেকে আগুন, দগ্ধ চালক

হাসপাতালে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার থেকে আগুন, দগ্ধ চালক পুড়েছে ৮ মোটরসাইকেল

কৃষির আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের কারিগরি সহযোগিতা চাইলেন মন্ত্রী

কৃষির আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের কারিগরি সহযোগিতা চাইলেন মন্ত্রী

সমুদ্রের সম্পদ ব্যবস্থাপনায় নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

সমুদ্রের সম্পদ ব্যবস্থাপনায় নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

মহিষ চরাতেও দিতে হয় ২০০ টাকা চাঁদা

মহিষ চরাতেও দিতে হয় ২০০ টাকা চাঁদা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App