×

ভারত

টানা বৃষ্টি, কলকাতার থইথই অবস্থা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম

টানা বৃষ্টি, কলকাতার থইথই অবস্থা

ছবি: সংগৃহীত

টানা দুই দিনের বেশি বৃষ্টির পানিতে ভাসছে কলকাতাসহ দক্ষিণবঙ্গ। শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে কালো মেঘে ঢেকেছে আকাশ। শহর থেকে জেলায় অবিরাম বৃষ্টি হচ্ছে। এর ফলে বেহালা থেকে বিমানবন্দর পর্যন্ত কলকাতা ও জেলার একাধিক রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

শহরের নিচু এলাকাগুলোতে পানির তীব্র স্রোত, কোথাও কোথাও ভেঙে পড়েছে গাছ, আবার কোথাও গাড়ি পর্যন্ত ডুবে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

আবহাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। একইসঙ্গে একটি সক্রিয় মৌসুমি অক্ষরেখা বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই জোড়া প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গে। আর এই কারণেই কয়েক দিন ধরে টানা বৃষ্টিপাত চলছে।

শুক্রবার সকালে এই ঝড়বৃষ্টির জেরে স্ট্র্যান্ড রোডে স্টেট ব্যাংকের সদর দপ্তরের কাছে একটি গাছ ভেঙে পড়ে। এতে ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষ এভাগান্তিতে পড়েন। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টায় সকাল থেকে দ্রুত ভেঙে পড়া গাছ সরানোর কাজ চলছে। জল নিষ্কাশনের জন্য কলকাতা পুরসভার পক্ষ থেকে অধিকাংশ পাম্পিং স্টেশনগুলোকে সক্রিয় রাখা হয়েছে। তবে অবিরাম বৃষ্টি থাকায় সমস্যা বেড়েছে। প্রশাসন জানিয়েছে, বৃষ্টি কমলে জল দ্রুত সরে যাবে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের কমলা হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়বে বলে জানানো হয়েছে। সেই সময়ে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টিও হতে পারে।

আগামী সোমবার (১৩ জুলাই) পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়াও কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বৃষ্টিপাতের কারণে তিস্তা, তোর্সা, জলঢাকা ও রায়ডাক নদী বিপৎসীমার ওপরে বইতে পারে। উত্তরবঙ্গের একাধিক জায়গায় লাল সতর্কতাও জারি করা হয়েছে।

সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। সবমিলিয়ে দেশের ২২টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উপকূলে সতর্কতামূলক নজরদারি চলছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যটকরা যাতে কোনোভাবেই উত্তাল সমুদ্রে নেমে বিপদে না পড়েন, সেজন্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সমুদ্র সৈকতে মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সুন্দরবন ও প্লাবিত হতে পারে এমন এলাকাতেও প্রশাসন সচেতন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্রিপ্টোকারেন্সিতে কেনাকাটা কি বৈধ? যা বললেন মুফতি তাকি উসমানী

ক্রিপ্টোকারেন্সিতে কেনাকাটা কি বৈধ? যা বললেন মুফতি তাকি উসমানী

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান, দাবি ইসরায়েলের

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান, দাবি ইসরায়েলের

বিজেপিতে যোগদান নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রসেনজিৎ

বিজেপিতে যোগদান নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রসেনজিৎ

মেঘনায় বাল্যবিবাহ বন্ধ, অভিভাবককে ৫০ হাজার টাকা জরিমানা

মেঘনায় বাল্যবিবাহ বন্ধ, অভিভাবককে ৫০ হাজার টাকা জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App