×

ভারত

বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৪:৫২ পিএম

বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত

ছবি : সংগৃহীত

বাংলাদেশের নয়াদিল্লি হাইকমিশন ও কলকাতা উপ-হাইকমিশনে নতুন দুই কূটনীতিক নিয়োগকে ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যেও ইতিবাচক অবস্থান নিয়েছে ভারত।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে তারা নতুন কর্মকর্তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অতীত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দিল্লি।

শুক্রবার (২৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

সম্প্রতি নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন এবং কলকাতার উপ-হাইকমিশনের সংবাদ ও গণমাধ্যম শাখায় প্রেস কর্মকর্তা হিসেবে দুই সাংবাদিককে নিয়োগ দেওয়া হয়। তাদের অতীতের কিছু সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নিয়ে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে সমালোচনা শুরু হয়। অভিযোগ করা হয়, ওই পোস্টগুলোতে তারা ভারতবিরোধী অবস্থান প্রকাশ করেছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, এই নিয়োগকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। পাশাপাশি নিয়োগের খবর প্রকাশের পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কয়েকটি পুরোনো পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়েছে বলেও দাবি করা হয়।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল সরাসরি মন্তব্য এড়িয়ে যান। তিনি বলেন, “দুই কর্মকর্তার নিয়োগ সম্পর্কে আমরা অবগত। বাংলাদেশ ও ভারতের বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্ক আরও এগিয়ে নিতে নতুন কর্মকর্তাদের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।”

ব্রিফিংয়ে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন এমন গুঞ্জন নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা হবে না। যথাসময়ে বিস্তারিত জানানো হবে।

এছাড়া, ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর সম্ভাব্য ঢাকা সফর সম্পর্কে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App