×

ভারত

শেখ হাসিনার অনুষ্ঠানে কী থাকছেন সাকিব?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৪:৫১ পিএম

শেখ হাসিনার অনুষ্ঠানে কী থাকছেন সাকিব?

ছবি : সংগৃহীত

দুই বছর পর ভারতের মাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম প্রকাশ্য গণমাধ্যম-সংশ্লিষ্ট অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের নাম। তবে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আগামী ৫ আগস্ট নয়াদিল্লিতে সাউথ এশিয়া ফরেন করেসপনডেন্টস ক্লাব (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে সাকিব আল হাসানসহ বাংলাদেশের কয়েকজন রাজনৈতিক নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ আয়োজন ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যমেও সরাসরি সম্প্রচার করা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: হিব্রু ভাষায় পোস্ট করে তোপের মুখে রোনালদোর হবু স্ত্রী

প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানে শেখ হাসিনা তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার সম্ভাব্য রূপরেখা নিয়ে বক্তব্য রাখতে পারেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ভারতে যাওয়ার পর এটিই তাঁর সবচেয়ে বড় প্রকাশ্য গণমাধ্যম উপস্থিতি হতে যাচ্ছে।

আমন্ত্রণপত্রে সাকিব আল হাসানের পাশাপাশি শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ আরও কয়েকজনের নাম রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ড. ওয়ায়েল আওয়াদ।

উল্লেখ্য, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। একই বছরের আগস্টে সংসদ বিলুপ্ত হলে তাঁর সংসদ সদস্য পদও শেষ হয়ে যায়।

তবে আমন্ত্রণপত্রে নাম থাকলেও সাকিব অনুষ্ঠানে অংশগ্রহণের সম্মতি দিয়েছেন কি না, সে বিষয়ে ইন্ডিয়া টুডে কোনো তথ্য প্রকাশ করেনি। বর্তমানে তিনি শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মাহত্যা

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মাহত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App