×

ভারত

ভিসা সেবা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কতা জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৬:০০ পিএম

ভিসা সেবা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কতা জারি

ছবি : সংগৃহীত

ভিসা ও কনস্যুলার সেবার নামে প্রতারণার বিষয়ে সতর্ক থাকতে বাংলাদেশে অবস্থানরত আবেদনকারীদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। সম্প্রতি হাইকমিশনের কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ সামনে আসায় এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ভারতীয় হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু প্রতারক ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয়ে ফোন, বার্তা বা অন্যান্য মাধ্যমে যোগাযোগ করে অর্থের বিনিময়ে ভিসা কিংবা কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছে।

হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনো ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ভিসা অনুমোদনের আশ্বাস দেন না কিংবা কোনো ধরনের অর্থ দাবি করেন না। সব ভিসা আবেদন নির্ধারিত নিয়ম ও আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসারেই নিষ্পত্তি করা হয়।

এ ধরনের প্রতারণামূলক যোগাযোগ পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং তথ্য বা আর্থিক তথ্য কারও সঙ্গে শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।

হাইকমিশন আরও জানিয়েছে, প্রতারণার শিকার হলে বা এ ধরনের কোনো সন্দেহজনক যোগাযোগ পেলে দ্রুত বিষয়টি তাদের জানাতে হবে। অভিযোগের সঙ্গে প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর, স্ক্রিনশট এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য পাঠানোরও অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তির শেষে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি পরিবার, বন্ধু ও পরিচিতদেরও এ ধরনের প্রতারণা সম্পর্কে সচেতন করার আহ্বান জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক বিমান বাহিনী প্রধান হান্নানের সম্পত্তি ক্রোকের আদেশ

সাবেক বিমান বাহিনী প্রধান হান্নানের সম্পত্তি ক্রোকের আদেশ

দেশে দাম বাড়ার দিনেই বিশ্ববাজারে কমল তেলের দাম

দেশে দাম বাড়ার দিনেই বিশ্ববাজারে কমল তেলের দাম

ভোরের কাগজের রাজশাহী প্রতিনিধি সাইদুরের মৃত্যু

ভোরের কাগজের রাজশাহী প্রতিনিধি সাইদুরের মৃত্যু

রাজধানীর আবহাওয়ায় যে বার্তা

রাজধানীর আবহাওয়ায় যে বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App