×

ভারত

তরুণীর জিম্মায় বাইক-মোবাইল, ‘বিশেষ কাজ’ সারতে গেলেন চালক!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০২:১৫ পিএম

তরুণীর জিম্মায় বাইক-মোবাইল, ‘বিশেষ কাজ’ সারতে গেলেন চালক!

ছবি: ভিডিও থেকে নেওয়া।

ফোন ও মোটরসাইকেলের মতো মূল্যবান জিনিস এক তরুণীর জিম্মায় রেখে জরুরি কাজে চলে গেলেন এক অ্যাপবাইক চালক। শুধু তা-ই নয়, ফোনটি বাইকে চার্জে লাগিয়ে রেখে নিজের বাইক পাহারা দেওয়ার দায়িত্বও দিয়ে গেলেন ওই যাত্রীকে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি অদিতি তিওয়ারি নামের এক বিষয়স্রষ্টা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন। সেখানে তিনি জানান, তিনি যেখানেই যান, কোনো না কোনোভাবে মানুষ তাকে দায়িত্ব দিয়ে যান। মজার ছলে অদিতি বলেন, এবার এক অ্যাপবাইক চালক তার ফোন ও মোটরসাইকেল দুটিই তার জিম্মায় রেখে গেছেন।

ভিডিওতে অদিতিকে বলতে শোনা যায়, বাইক চালক যাওয়ার আগে তাকে বলেন, ‘ম্যাডাম, দয়া করে এটার দিকে একটু খেয়াল রাখবেন, আমি পেট্রল পাম্প থেকে কাজ সেরে আসছি।’

আরও পড়ুুন: বিয়ে করে যে বার্তা দিলেন খাসি কাণ্ডে বিয়ে ভাঙা সেই জাপানপ্রবাসী

চালকের এই আস্থায় কিছুটা অবাক অদিতি। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বছরের পর বছর ধরে পরিচিত মানুষদের তিনি যতটা বিশ্বাস করেন, ওই বাইকচালক তাকে তার চেয়েও বেশি বিশ্বাস করেছেন।

অদিতি জানান, চালক তার কাছে বাইক রেখে পেট্রল পাম্পে পানি নিতে গিয়েছিলেন। সাধারণত অ্যাপবাইক চালকেরা যাত্রীকে গন্তব্যে নামিয়ে দেওয়ার পরই রাইড শেষ করেন। সে ক্ষেত্রে অপরিচিত একজনের কাছে নিজের বাইক ও ফোন রেখে যাওয়ার ঘটনাটি বেশ ব্যতিক্রমী।

ভিডিওটি প্রকাশের পর দ্রুতই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে প্রায় দুই লাখ লাইক পড়েছে। চালকের সরলতা ও অচেনা একজন যাত্রীর ওপর তার আস্থা নিয়ে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা।

একজন মন্তব্য করেন, ‘এর জন্য আপনার চেহারাই দায়ী। আপনাকে দেখে ভালো মানুষ মনে হয়, তাই চালক ভরসা করেছেন।’

অন্য একজন রসিকতা করে লেখেন, ‘সুন্দরী হওয়ার এটাই সুবিধা।’

ভিডিওটি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেলেও ঘটনাটি মূলত অপরিচিত একজন যাত্রীর ওপর অ্যাপবাইক চালকের অস্বাভাবিক আস্থার কারণেই নেটিজেনদের নজর কেড়েছে।

সূত্র: আনন্দবাজার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় অগ্নিকাণ্ড: নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেল

কলকাতায় অগ্নিকাণ্ড: নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেল

নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যায়

নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যায়

তিনদিন পর খাদে মিলল কলেজশিক্ষার্থীর মরদেহ

বাস-ট্রাক সংঘর্ষ তিনদিন পর খাদে মিলল কলেজশিক্ষার্থীর মরদেহ

‘আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই’

অ্যাটর্নি জেনারেল ‘আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App