×

ভারত

বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান নিখোঁজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম

বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান নিখোঁজ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের আসাম রাজ্যের বরাক নদীতে নিখোঁজ হয়েছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্য। গরু পাচারকারীদের ধাওয়া করতে নদীতে নামার পর স্রোতে ভেসে যান কনস্টেবল কে ভেনু। তাঁকে উদ্ধারে নদীতে তল্লাশি চালাচ্ছে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী ও পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৩ নভেম্বর) ভোরে সন্দেহভাজন পাচারকারীদের আটক করতে নদীতে নামার পর নিখোঁজ হন কে ভেনু। তাঁর সঙ্গে নদীতে নামা আরেক বিএসএফ সদস্য তীরে ফিরে আসতে সক্ষম হলেও ভেনুর সন্ধান পাওয়া যায়নি।

আসামের কাছাড় জেলার কাটিগড়া এলাকার হরিনগর সীমান্ত চৌকির (বিওপি) কাছে এ ঘটনা ঘটে। বিএসএফ সদস্যরা ওই এলাকায় চার থেকে পাঁচজন সন্দেহভাজন গরু পাচারকারীর চলাচলের তথ্য পেয়েছিলেন।

তাদের আটক করার দায়িত্ব দেওয়া হয় বিএসএফের দুই সদস্য—হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ও কনস্টেবল কে ভেনুকে। বিএসএফ সদস্যরা সন্দেহভাজন ব্যক্তিদের চ্যালেঞ্জ করলে তাঁরা বরাক নদীতে ঝাঁপ দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের আটক করতে জিতেন্দ্র যাদব ও কে ভেনুও নদীতে নামেন।

একপর্যায়ে জিতেন্দ্র যাদব নদীর তীরে ফিরে আসতে পারলেও স্রোতে ভেসে যান কে ভেনু। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ কে ভেনুর বাড়ি ভারতের অন্ধ্রপ্রদেশে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) একটি দল। তারা নদীতে উদ্ধার অভিযান শুরু করে। বিএসএফ সদস্যদের পাশাপাশি কাটিগড়া থানার পুলিশও এ অভিযানে অংশ নিয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বিএসএফ সদস্যের কোনো সন্ধান মেলেনি। তাঁকে উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান নিখোঁজ

বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান নিখোঁজ

বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

নিরাপত্তার ৯ স্তরে ঘেরা থাকবে ডিসেম্বর

নিরাপত্তার ৯ স্তরে ঘেরা থাকবে ডিসেম্বর

ছাত্রদল কর্মীদের গুলির ঘটনায় জামায়াত নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ

ছাত্রদল কর্মীদের গুলির ঘটনায় জামায়াত নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App