×

আন্তর্জাতিক

আবার করোনায় আক্রান্ত প্রিন্স চার্লস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৮ পিএম

আবার করোনায় আক্রান্ত প্রিন্স চার্লস

প্রিন্স চার্লস

আবার করোনায় আক্রান্ত হয়েছেন প্রিন্স চার্লস। বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক টুইটে বিষয়টি নিশ্চিত করে ক্লারেন্স হাউজ।

উইনচেস্টারে এক অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিলো চার্লসের। কিন্তু তার আগেই করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। খবর বিবিসির।

বুধবার তিনি ও তার স্ত্রী ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা ব্রিটিশ মিউজিয়ামের রিসেশপনে একাধিক ব্যক্তির সঙ্গে দেখা করেন। সেখানে চ্যান্সেলর রিশি সুনাক, স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ও লিভারপুলের সাবেক ফুটবলার ইয়ান রাশ উপস্থিত ছিলেন। তবে চার্লসের করোনা শনাক্ত এলেও তার স্ত্রী করোনা থেকে মুক্ত।

এর আগেও করোনা আক্রান্ত হয়েছিলেন চার্লস। ২০২০ সালের মার্চে প্রথম করোনা আক্রান্ত হন ব্রিটিশ সিংহাসনের এই উত্তরাধিকার। ক্লারেন্স হাউজ জানিয়েছে, চার্লস টিকার বুস্টার ডোজ নিয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App