×

আন্তর্জাতিক

মারিউপোলের কেন্দ্রে রুশ সেনা, চলছে গোলাবর্ষণ: মেয়র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২২, ১০:৩৪ এএম

মারিউপোলের কেন্দ্রে রুশ সেনা, চলছে গোলাবর্ষণ: মেয়র

ইউক্রেন সংকট

ইউক্রেনের মারিউপোলের কেন্দ্রে লড়াই পৌঁছে গেছে বলে জানিয়েছেন নগরীর মেয়র ভাদিম বইশেঙ্কো। তিনি বলেন, এর মধ্য দিয়ে রুশ সেনারা শহরটির কেন্দ্রস্থলে পৌঁছেছে। আজ শনিবার (১৯ মার্চ) মারিউপোলের মেয়র এ তথ্য নিশ্চিত করেন বলে জানিয়েছে বিবিসি।

মারিউপোলের মেয়র বলেন, আজ শনিবার তুমুল লড়াই হবে। ট্যাংক ও মেশিনগানের গোলাগুলি চলছে। স্থানীয়রা বাঙ্কারে লুকিয়ে আছে।

রুশ সেনাদের হামলায় ৮০ শতাংশের বেশি আবাসিক ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর মধ্যে ৩০ শতাংশই পুনরুদ্ধারের অবস্থায় নেই। এর আগে রাশিয়ার ধারবাহিক হামলা পর্যবেক্ষণ করে একটি মার্কিন থিংক ট্যাংক অনুমান করেছিলো যে মারিয়াপোলের পতন আসন্ন। তারা বলেছিলো, শহরটিকে আত্মসমর্পণ বা চূড়ান্ত পতনের দিকে নিয়ে যেতে পারে।

পড়ুন : মারিউপোলের পতন আসন্ন, বলছে মার্কিন থিংক ট্যাংক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি বাসা থেকে শনিবারের মধ্যে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

সরকারি বাসা থেকে শনিবারের মধ্যে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

বিরোধী জোটে যাওয়ার পরিকল্পনা ইউটিজের, চাপে নেতানিয়াহু

বিরোধী জোটে যাওয়ার পরিকল্পনা ইউটিজের, চাপে নেতানিয়াহু

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

নতুন পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন না যারা

নতুন পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন না যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App