×

আন্তর্জাতিক

শেষ সেনা থাকা পর্যন্ত লড়াই করে যাবে ইউক্রেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০৯:১২ এএম

শেষ সেনা থাকা পর্যন্ত লড়াই করে যাবে ইউক্রেন

ইউক্রেন সংকট

শেষ সেনা থাকা পর্যন্ত ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে লড়াই করে যাবে বলে জানিয়েছেন মারিউপোলের মেয়রের উপদেষ্টা পিয়টের অ্যান্দ্রুয়েশেঙ্কো। তিনি বলেছেন, ব্যারাকে শেষ সেনা থাকা পর্যন্ত লড়াই চলছে। খবর বিবিসির।

কর্মকর্তাদের অসমর্থিত সূত্রে মেয়রের এ উপদেষ্টা দাবি করেন, মারিয়াপোলের নাগরিকদেরকে জোরপূর্বক রাশিয়ায় পাঠানো হচ্ছে।

মারিউপোলের মেয়রের উপদেষ্টা আরও বলেন, তারা মানবিক করিডোরের কথা বলে। অথচ তারা কি সেটি নিজেরা করছে? তারা আমাদেরকে জোরপূর্বক রাশিয়ায় পাঠিয়ে দিচ্ছে।

উপদেষ্টার এমন মন্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

কয়েক সপ্তাহ ধরেই মারিউপোল শহরে হামলা করে চলেছে রুশ সেনারা। শহরটির বিভিন্ন বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার অভিযোগ এলেও রুশ সেনারা তা অস্বীকার করছে। অন্যদিকে ইউক্রেন দাবি করছে, দুই সপ্তাহ ধরে প্রায় চার লাখ মানুষ মারিউপোল শহরে আটকা রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

লংমার্চের মধ্য দিয়ে ‘বড় আন্দোলনের’ পথে জামায়াত-এনসিপি?

লংমার্চের মধ্য দিয়ে ‘বড় আন্দোলনের’ পথে জামায়াত-এনসিপি?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App