×

আন্তর্জাতিক

মারিউপোলে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইউক্রেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ১১:৫১ এএম

মারিউপোলে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইউক্রেন

ইউক্রেন যুদ্ধে বিধ্বস্ত জনপদ। ফাইল ছবি

মারিউপোলে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইউক্রেন। আত্মসমর্পনে রাশিয়ার বেঁধে দেয়া সময় পার হওয়ার পর রবিবার দেশটি এ ঘোষণা দেয়।

প্রধানমন্ত্রী ডেনিশ শ্যামিহাল এবিসির দিস উইককে বলেন, এখনও মারিউপোলের পতন ঘটেনি। এখনও আমাদের সেনাবাহিনী শহরটিতে রয়েছে। সুতরাং তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। খবর বাসসের।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, অবরুদ্ধ আজোভস্টাল স্টিল কারখানায় ৪০০ ভাড়াটে সৈন্য রয়েছে। ইউক্রেনীয় বাহিনীকে তাদের জীবন বাঁচাতে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হচ্ছে।

মস্কো বলছে, কিয়েভ তার জাতীয়তাবাদী সৈন্যদের যে কেউ আত্মসমর্পণ করতে চাইলে তাকে তৎক্ষণাৎ গুলির নির্দেশ দিয়েছে ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, মারিউপোলে বাদবাকি সৈন্যদের রুশ বাহিনী হত্যা করলে শান্তি আলোচনার অবসান ঘটবে।

যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যেই বলে দিয়েছেন, আলোচনা মৃতপ্রায়।

শ্যামিহাল বলেন, ইউক্রেন সমস্যার কূটনৈতিক সমাধান চায়। কিন্তু প্রয়োজন হলে লড়াই চালিয়ে যাবে। আমরা আত্মসমর্পণ করবো না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি বাসা থেকে শনিবারের মধ্যে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

সরকারি বাসা থেকে শনিবারের মধ্যে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

বিরোধী জোটে যাওয়ার পরিকল্পনা ইউটিজের, চাপে নেতানিয়াহু

বিরোধী জোটে যাওয়ার পরিকল্পনা ইউটিজের, চাপে নেতানিয়াহু

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

নতুন পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন না যারা

নতুন পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন না যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App