×

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে পদদলিত হয়ে মৃত্যু ১২৯

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২২, ০৯:০৬ এএম

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে পদদলিত হয়ে মৃত্যু ১২৯

ইন্দোনেশিয়ার স্থানীয় সময় শনিবার ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে পদদলিত হয়ে ১২৯ জনের মৃত্যুর ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে পদদলিত হয়ে মৃত্যু ১২৯

ইন্দোনেশিয়ার স্থানীয় সময় শনিবার ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে মৃত্যুর ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দেশটির পুলিশ। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি ফুটবল ম্যাচ নিয়ে সংঘর্ষে পদদলিত হয়ে অন্তত ১২৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৮০ জন। স্থানীয় সময় রবিবার (২ অক্টোবর) এ ঘটনা ঘটেছে।

ইন্দোনেশিয়ায় একটি স্টেডিয়ামে ফুটবল ম্যাচে দর্শকের সঙ্গে সংঘর্ষের সৃষ্টি হয় নিরাপত্তা বাহিনীর। পরে পদদলিত হয়ে ১২৭ জনের মৃত্যু হয়।

স্থানীয় সময় শনিবার (১ অক্টোবর) আরেমা ও পার্সেবায়া সুরাবায়ার মধ্যকার ম্যাচটি পূর্ব জাভার একটি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ম্যাচটিতে ২-৩ গোলে হেরে যায় আরেমা। দলটির পরাজয়ে মর্মাহত হয়ে হাজার হাজার সমর্থক মাঠে নেমে সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে তারা কয়েকজন আরেমার খেলোয়াড়ের ওপর হামলা চালায় বলে দাবি করা হয়।

[caption id="attachment_372579" align="aligncenter" width="700"] ইন্দোনেশিয়ার স্থানীয় সময় শনিবার ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে মৃত্যুর ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দেশটির পুলিশ। ছবি: সংগৃহীত[/caption]

নিরাপত্তা বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েক হাজার দর্শক স্টেডিয়ামে একসঙ্গে জড়ো হয় ও পরস্পরের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ভিড় লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ কারণে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে অনেকের। আহতদের চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় দেশটিতে কয়েক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে ফুটবল লিগ।

সূত্র: মার্সা, বিবিসি, রয়টার্স।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App