×

আন্তর্জাতিক

নাতনিকে নিয়ে ভোট দিলেন বাইডেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ০৬:৫৬ পিএম

নাতনিকে নিয়ে ভোট দিলেন বাইডেন

ছবি: সংগৃহীত

মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় সঙ্গে ছিলেন তার নাতনি। জানা গেছে, ওই নাতনি এই বছর প্রথম ভোটার হয়েছেন। এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে আগাম ভোট দিতে নিজের নির্বাচনী এলাকা ডেলাওয়্যারে যান বাইডেন। যদিও ছুটি কাটাতে প্রায়ই সেখানে ভ্রমণ করেন তিনি। এদিকে ভোটারদের আগাম ভোট দিতে উৎসাহ যোগাচ্ছে ডেমোক্রেটরা।

জো বাইডেন মধ্যবর্তী নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। এই নির্বাচানের মাধ্যমে আগামী দুই বছরের জন্য কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণ করা হবে। ভোট শেষ হওয়ার আগে পেনসিলভানিয়া, ফ্লোরিডা, নিউ মেক্সিকো ও মেরিল্যান্ডে প্রচারণা চালাবেন প্রেসিডেন্ট বাইডেন।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনগুলোতে প্রেসিডেন্টের দল সাধারণত ভালো করতে পারে না। বেসরকারি সংস্থা ‘দ্য অ্যামেরিকান প্রেসিডেন্সি প্রজেক্ট'-এর তথ্য বলছে, গত ২১টি মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্টের দল ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস'-এ মাত্র তিনবার আসন বাড়াতে পেরেছে। আর সিনেটে পেরেছে মাত্র পাঁচবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App