×

আন্তর্জাতিক

ক্যামেরুনে ভূমিধসে ১৪ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ১১:১২ এএম

ক্যামেরুনে ভূমিধসে ১৪ জনের মৃত্যু

ক্যামেরুনে ভূমিধসে ১৪ জন নিহত হন। ছবি: এবিসি

ক্যামেরুনের রাজধানী ইওয়ান্দেতে আয়োজিত এক শেষকৃত্যে অংশ নিতে গিয়ে ভূমিধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে।

স্থানীয় সময় রবিবার (২৭ নভেম্বর) এ খবর নিশ্চিত করেন অঞ্চলটির গভর্নর নাসেরি পল বিয়া। খবর রয়টার্স, এনডিটিভির।

ক্যামেরুনের কেন্দ্রীয় অঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে বলেন, ‘আমরা মৃতদেহগুলো কেন্দ্রীয় হাসপাতালের মর্গে নিয়ে যাচ্ছি। এ ঘটনায় নিখোঁজদের সন্ধানে অভিযান জারি রয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ২০ মিটার উঁচু মাটির বাঁধের নিচে একটি খেলার মাঠে শেষকৃত্যে কয়েক ডজন লোক অংশ নিয়েছিলেন। একপর্যায়ে ওই বাঁধ ধসে পড়ে গেলে ১৪ জন নিহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছেন তা জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আকামার মেয়াদ শেষ হলেও প্রবাসীরা সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন

আকামার মেয়াদ শেষ হলেও প্রবাসীরা সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন

অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

মিথ্যা মামলায় শাস্তি, নারীর কারাদণ্ড-জরিমানা

মিথ্যা মামলায় শাস্তি, নারীর কারাদণ্ড-জরিমানা

নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি রনি, সম্পাদক মামুন

মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নেটওয়ার্ক সংযোগ নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি রনি, সম্পাদক মামুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App