×

আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৯ পুলিশ নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ০১:৩৩ পিএম

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৯ পুলিশ নিহত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানের বোলান এলাকার কামব্রি বিজের নিকটে বোমা হামলায় অন্তত ৯ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

সোমবারের এ বোমা বিস্ফোরণে আরও ১১ জন আহত হয়েছেন। খবর ডনের।

বেলুচিস্তানের সিবি ও কাচি অঞ্চলের সীমান্ত এলাকা কামব্রি ব্রিজে বোমা হামলা হয়।

কাচি পুলিশের কর্মকর্তা মাহমুদ নোতেজাই ডনকে বলেন, প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, এটি আত্মঘাতী হামলা ছিল। তবে তদন্ত শুরু হয়েছে, বিস্তারিত পরে জানা যাবে।

পুলিশ কর্মকর্তা জানান, আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে এবং ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর লোকজন ও বোমা নিস্ক্রিয়করণ ইউনিট পৌঁছেছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

৫০ টাকার নিচে আলু ছাড়া মিলছে না কোন সবজি

৫০ টাকার নিচে আলু ছাড়া মিলছে না কোন সবজি বিপাকে নিম্ন আয়ের মানুষেরা

গ্যাস সংকটে বন্ধ ফিলিং স্টেশন, বাসাবাড়িতে জ্বলছে না চুলা

ফেনী গ্যাস সংকটে বন্ধ ফিলিং স্টেশন, বাসাবাড়িতে জ্বলছে না চুলা

গোমস্তাপুর সীমান্তে ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

গোমস্তাপুর সীমান্তে ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App