×

রংপুর

সাপকে খেলার প্রশিক্ষণ দিতে গিয়েই প্রাণ গেল সাপুড়ের

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৮:০০ পিএম

সাপকে খেলার প্রশিক্ষণ দিতে গিয়েই প্রাণ গেল সাপুড়ের

প্রতীকী ছবি

খেলার জন্য ধরা বিষধর সাপকে প্রশিক্ষণ দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাপুড়ে আজাদুল ইসলাম ঘুটু (৩১)। সাপের ছোবলে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) হেদায়েতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে আজাদুল ইসলাম ঘুটুকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আজাদুল ইসলাম ঘুটু উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল শিয়ালগাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজাদুল ইসলাম ঘুটু দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় সাপের খেলা প্রদর্শন করতেন। মঙ্গলবার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে একটি অনুষ্ঠানে সাপের খেলা দেখানোর পরিকল্পনা ছিল তার। এ উদ্দেশ্যে সোমবার বিকেলে তিনি কোচাশহর এলাকা থেকে একটি বিষধর সাপ ধরে আনেন। পরে সাপটিকে খেলার উপযোগী করে তুলতে প্রশিক্ষণ দেওয়ার সময় একপর্যায়ে সেটি তাকে কামড় দেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা প্রথমে বিষ নামানোর জন্য তাকে জয়পুরহাট জেলার কালাই উপজেলার শিবসমুদ্র এলাকার এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলাম বলেন, সাপে কাটা ওই ব্যক্তিকে হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছিল। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাত্রদল ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে : সাবেক শিবির সভাপতি

ছাত্রদল ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে : সাবেক শিবির সভাপতি

‘দণ্ডিত পলাতকদের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবারকে অর্থ দেওয়া হবে’

‘দণ্ডিত পলাতকদের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবারকে অর্থ দেওয়া হবে’

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে সরকারের বার্তা

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে সরকারের বার্তা

‘জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে’

প্রধানমন্ত্রী ‘জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App