×

রাজশাহী

গোমস্তাপুর সীমান্তে ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

Icon

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৮:০২ পিএম

গোমস্তাপুর সীমান্তে ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় ৩২০ বোতল ইস্কাফ সিরাপ (ফেনসিডিলের বিকল্প মাদকদ্রব্য) ও একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ ক্যাম্পের টহল দল মালিকবিহীন অবস্থায় সিরাপসহ একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করে।

নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ বিভীষণ বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে কাজির মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩২০ বোতল ইস্কাফ সিরাপসহ একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়েছে। আটক মাদকদ্রব্য গোমস্তাপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু, মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App