×

আন্তর্জাতিক

কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিচ্ছে সুইস ব্যাংক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ১২:১৫ পিএম

কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিচ্ছে সুইস ব্যাংক

ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় ব্যাংক থেকে ৫৪ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ ঋণ নিচ্ছে সুইজারল্যান্ডের বিশ্বখ্যাত ব্যাংক ক্রেডিট সুইস।

গত সপ্তাহে ব্যাংকটির শেয়ারমূল্যে বড় ধরনের দরপতন হয়। শেয়ারবাজারে ব্যাংকটির শেয়ারমূল্য ২৪ শতাংশ কমে যায়। সৌদি আরবের বিনিয়োগকারীরা বাড়তি অর্থায়ন না করার কথা জানানোয় এমনটি হয়েছে বলে জানা গেছে। খবর সিএনএনের।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ক্রেডিট সুইস কর্তৃপক্ষ জানায়, অর্থায়নের ধারা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ৫০ বিলিয়ন ফ্রাঙ্কস (৫৪ বিলিয়ন ডলার) নেয়া হবে।

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) গত শুক্রবার বন্ধ করে দেয় দেশটির নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। ব্যাংকটি বিশেষত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানকে ঋণ দিত। এর পরপরই বন্ধ হয়ে যায় নিউইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংক বন্ধ হয়ে যায়। এমন সময় ইউরোপের সুইজারল্যান্ডের ক্রেডিট সুইসের এমন পরিস্থিতিতে পড়াটা বৈশ্বিক ব্যাংক খাতের জন্য ভাল খবর নয়।

১৮৫৬ সালে প্রতিষ্ঠিত ব্যাংক ক্রেডিট সুইস সাম্প্রতিক বছরগুলোতে অর্থপাচারসহ বহুবিধ অভিযোগের সম্মুখীন হচ্ছে। ২০২১ সালে লোকসান হয় এবং ২০২২ সালে এসে ২০০৮ সালের মন্দাপরবর্তী সবচেয়ে বাজে অবস্থায় চলে যায় ব্যাংকটি। ২০২৪ সাল নাগাদ লাভজনকও হয়ে উঠতে পারবে না বলে পূর্বাভাস রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন যারা

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন যারা

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপের শক্তি, রাত পোহালেই ঘূর্ণিঝড়!

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপের শক্তি, রাত পোহালেই ঘূর্ণিঝড়!

কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী

কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App